জেলা সংবাদদাতা: (ঝিনাইদহ, ১৯ এপ্রিল)- ঝিনাইদহের কালীগঞ্জ থেকে মুক্তিপণের দাবিতে অপহৃত যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেরিন অ্যান্ড ফিশারিজ বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র সুমন ব্যানার্জীর লাশ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে কালীগঞ্জ শহরের বিহারীর মোড়ে ইট ব্যবসায়ী নুরুল ইসলামের বাড়ি থেকে তার গলিত লাশ উদ্ধার করা হয়। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করা হয়েছে।
নিহত সুমন ব্যানার্জী কালীগঞ্জ উপজেলার কাদীপুর গ্রামের সুকুমার ব্যানার্জীর ছেলে। আটককৃতরা হলেন, আশাদুল, মাসুদ, আশরাফুল ও শাহাদুল। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ঝিনাইদহ র্যাব ক্যাম্পের উপ-অধিনায়ক ক্যাপ্টেন এম আশরাফ আলী ও কালীগঞ্জ থানার ওসি সৈয়দ কামরুজ্জামান জানান, সুমন ব্যানার্জী গত সোমবার বিকেল ৩টার দিকে মাহতাব উদ্দিন কলেজ পাড়ায় প্রাইভেট পড়ানোর কথা বলে বাড়ি থেকে বের হয়। এরপর সে আর বাড়ি ফেরেনি।
ওইদিন গভীর রাতে অপহরণকারী চক্র সুমনের ফোন দিয়ে তার মায়ের নিকট ৮ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদার টাকা পরিশোধ না করে পুলিশ বা সাংবাদিকদের নিকট জানালে তার ছেলেকে হত্যা করা হবে বলে সন্ত্রাসীরা হুমকি দেয়।
এ ব্যাপারে কালীগঞ্জ থানায় মঙ্গলবার একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। বিভিন্ন জায়গায় খোঁজাখুজির পরও তাকে উদ্ধার করা যায়নি। গোপন সূত্রে খবর পেয়ে র্যাব ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে আজ দুপুরে বাড়ির বেডরুম থেকে লেপ দিয়ে মোড়ানো অবস্থায় তার গলিত লাশ উদ্ধার করে।
মুক্তিপণের টাকা না পেয়ে সুমনকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে তারা ধারণা করছে র্যাব ও পুলিশ।
এদিকে, যশোর জেলা প্রতিনিধি জানায়, লাশ উদ্ধারের পর সুমন হত্যার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যশোর প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। মানববন্ধন শেষ করে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফিরে গেছে। এ ঘটনায় গোটা ক্যাম্পাসে শোকের ছায়া নেমে আসে।
সুমন হত্যার প্রতিবাদে শিক্ষক ও শিক্ষার্থীরা খুনিদের আটক ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
বিডিপ্রেস ডটনেট/এসআর/এ এসআর_১৭৩০ ঘ.
Add Your Comment
- বগুড়ায় দু’টি আগ্নেয়াস্ত্র-গুলিসহ ছাত্রলীগ সভাপতি ফাহিম সস্ত্রীক গ্রেফতার
- বিশ্বজিৎ হত্যা মামলা: ২৬ মে অভিযোগ গঠনের শুনানি
- ঈশ্বরদীতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ৫
- কুমিল্লায় বাস-কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষে ২ চালক নিহত
- দুর্ধর্ষ দস্যু মহসিন বাহিনীর প্রধান মহসিনকে আটক
- চরমপন্থীদের দায় স্বীকার খুলনায় চেয়ারম্যান হত্যার
- রাজধানীতে অস্ত্রসহ তিন ডাকাত গ্রেফতার
- বাগেরহাটে ইউপি চেয়ারম্যানসহ দুইজন খুন
- মেহেরপুরে পুলিশ কর্মকর্তার আত্মহত্যা
- টেকনাফ তীরে ২৩ রোহিঙ্গার লাশ উদ্ধার



