bdpress.net: World & Bangladeshi News in bangla
সর্বশেষ সংবাদ :
রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪২০; ১৯ মে ২০১৩;
 
বিএনপি কার্যালয়ের সামনে পুলিশের গাড়িতে আগুন
বিএনপি কার্যালয়ের সামনে পুলিশের গাড়িতে আগুন

স্টাফ রিপোর্টার: (ঢাকা, ২৩ এপ্রিল)- নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশ বহনকারী একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

সোমবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের পশ্চিম পাশে বাসটিতে অগ্নিসংগযোগ করা হয়।

মঙ্গলবার তৃতীয় দিনের মতো হরতাল আহ্বানের পর এই প্রথম রাজধানীতে বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

অনাবিল পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১১৩৩১৮) গাড়িটি পুলিশ বহনের জন্য রিকুইজিশন করা হয়েছিল। সন্ধ্যা নামার পর দুর্বৃত্তরা গাড়িতে অগ্নিসংযোগ করে। তবে এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এদিকে গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ এখন পর্যন্ত ঘটনার সাথে জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

এর আগে এম ইলিয়াস আলীর সন্ধান দাবিতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর টানা দুদিনের হরতাল কর্মসূচির পর আগামীকাল মঙ্গলবারও সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দেন।

প্রসঙ্গত, ১৭ এপ্রিল রাত দেড়টার দিকে বনানীর কাছে আমতলীতে বিএনপির সাবেক সংসদ সদস্য ও সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী তার ব্যক্তিগত গাড়িচালক সহ নিখোঁজ হন। পরে পরিত্যক্ত অবস্থায় গাড়ি উদ্ধার করা গেলে তার খোঁজ দিতে পারেনি পুলিশ।

 

বিডিপ্রেস ডটনেট/এমএন/এএমইউ_১৯৪০ ঘ.

CommentAdd Your Comment



2011 © Copyright to BDPRESS.NET.
Editor: A H M Obaidur Rahman, 33 Karwan Bazar, Dhaka-1215,
Phone: +8802 8189524,
Email: bdpress.net@gmail.com,bdmediahouse@yahoo.com
Powered by Kernel Soft Ltd.