bdpress.net: World & Bangladeshi News in bangla
সর্বশেষ সংবাদ :
শনিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪২০; ১৮ মে ২০১৩;
 
রাজধানীর জুরাইনে ৩টি টাইম বোমা উদ্ধার
রাজধানীর জুরাইনে ৩টি টাইম বোমা উদ্ধার

স্টাফ রিপোর্টার: (ঢাকা, ২৪ এপ্রিল)- বিএনপির নিখোঁজ সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীকে খুঁজে বের করার দাবিতে দেশব্যাপী হরতালের তৃতীয় দিনে রাজধানীর জুরাইন রেলগেট এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় তিনটি টাইমবোমা উদ্ধার করা হয়েছে।

সকাল ৯ টার দিকে উদ্ধারের পর বোমাগুলো পরীক্ষার জন্য বিস্ফোরক বিশেষজ্ঞ টিমকে ডাকা হয়েছে।

ট্রাফিক পুলিশের সুত্রাপুর জোনের সার্জন মিনা মহিবুল্লাহ জানান, টোকাইরা কালো ব্যাগে ও পেপারে মোড়ানো অবস্থায় বিশেষ বোমাগুলো দেখতে পেয়ে খবর দিলে শ্যামপুর থানা পুলিশ সেগুলো উদ্ধার করে।

শ্যামপুর থানার ওসি আবুল কালাম আজাদ জানান, দু’টি পৃথক স্থান থেকে বোমা তিনটি উদ্ধার করা হয়।

 

বিডিপ্রেস ডটনেট/এএফ/এএইচ_০৯৫৬ ঘ.

CommentAdd Your Comment



2011 © Copyright to BDPRESS.NET.
Editor: A H M Obaidur Rahman, 33 Karwan Bazar, Dhaka-1215,
Phone: +8802 8189524,
Email: bdpress.net@gmail.com,bdmediahouse@yahoo.com
Powered by Kernel Soft Ltd.