জেলা সংবাদদাতা: (হবিগঞ্জ, ১৭ মে)- হবিগঞ্জের মাধবপুর উপজেলার হরিতলা এলাকায় ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ৩জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪জন। বৃহস্পতিবার সকাল ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে হতাহতদের নাম ও পরিচয় জানা যায়নি।
তবে নিহতদের বয়স ২৫ থেকে ৩০ বছরের মধ্যে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
স্থানীয় সূত্র জানায়, সকাল ৬টার দিকে ঢাকাগামী একটি পিকআপ ভ্যানের (নম্বর: সিলেট ন ১১-০৪৩২) সঙ্গে সিলেটগামী কোমলপানীয় টাইগার বোঝাই একটি ট্রাকের (চট্র মেট্টো ১১-২১৩১) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দু’টি যানবাহনই দুমড়ে মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই পিকআপ ভ্যানের দু’জন ও ট্রাকের একজন মারা যান। এ ঘটনায় উভয় যানবাহনের ৪জন আহত হন।
খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ও হবিগঞ্জ দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধারের চেষ্টা করছে।
এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, ট্রাকে থাকা লাশটি উদ্ধার করা হয়েছে। পিকআপের লাশ দু’টি উদ্ধারের চেষ্টা চলছে।
বিডিপ্রেস ডটনেট/এএফ/এএইচ_১০২২ ঘ.
Add Your Comment
- আশুলিয়ায় এসআই ও কনস্টেবল আহত
- রাজধানীতে চাঁদা না দেওয়ায় হামলা-লুটপাট
- বগুড়ায় দু’টি আগ্নেয়াস্ত্র-গুলিসহ ছাত্রলীগ সভাপতি ফাহিম সস্ত্রীক গ্রেফতার
- বিশ্বজিৎ হত্যা মামলা: ২৬ মে অভিযোগ গঠনের শুনানি
- ঈশ্বরদীতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ৫
- কুমিল্লায় বাস-কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষে ২ চালক নিহত
- দুর্ধর্ষ দস্যু মহসিন বাহিনীর প্রধান মহসিনকে আটক
- চরমপন্থীদের দায় স্বীকার খুলনায় চেয়ারম্যান হত্যার
- রাজধানীতে অস্ত্রসহ তিন ডাকাত গ্রেফতার
- বাগেরহাটে ইউপি চেয়ারম্যানসহ দুইজন খুন



