পাবনায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
জেলা সংবাদদাতা: (পাবনা, ২১ মে)- পাবনার সাঁথিয়া উপজেলায় অজ্ঞাতপরিচয় যুবকের (২৬) লাশ উদ্ধার করেছে সাঁথিয়া থানা পুলিশ।
সোমবার সকালে স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে সকাল ৭টার দিকে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের ছোন্দহ চারা বটতলা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত যুবকের পরনে ছিল গেঞ্জি ও চেক লুঙ্গি। তার মাথায় আঘাতের চিহ্ন দেখা গেছে।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ সরকার জানান, সোমবার ভোরের দিকে ওই এলাকায় রাস্তা পার হওয়ার সময় কোনো যানবাহনের ধাক্কায় তিনি নিহত হয়ে থাকতে পারেন।
সকাল ৯টা পর্যন্ত নিহতের নাম পরিচয় জানা যায়নি।
লাশ ময়নাতদন্তের জন্য পাবনা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় সাঁথিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।
বিডিপ্রেস ডটনেট/এসআর/এ এসআর_১০০০ ঘ.
Add Your Comment
অপরাধ-দুর্ঘটনা
- মাদারীপুরের কালকিনি থানার ওসি প্রত্যাহার
- ঠাকুরগাঁওয়ে স্বর্ণের দোকানে ডাকাতি
- মুন্সীগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে ইউপি সদস্যসহ আহত ১৫
- সিলেটে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা
- ভোলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ৫০
- রাজশাহীতে যুবলীগ নেতাকে গুলি করে হত্যা
- নিহত মুক্তিযোদ্ধাকে দেখতে গিয়ে আরেক মুক্তিযোদ্ধার মৃত্যু
- আশুলিয়ায় ৫ গার্মেন্ট বন্ধ ঘোষণা, সাভারে গার্মেন্টসে আগুন
- রাজধানীতে র্যাব-সন্ত্রাসী বন্দুকযুদ্ধে নিহত ২
- জয়পুরহাটে বিজিবির সঙ্গে সংঘর্ষে ২ চোরাকারবারি নিহত
শীর্ষ সংবাদ



