রাজধানীতে ট্রাকচাপায় মোটর সাইকেল আরোহী নিহত
স্টাফ রিপোর্টার: (ঢাকা, ২৬ মে)- রাজধানী বনানীর ১১ নম্বর রোড এলাকায় ট্রাকচাপায় জুলফিকার রহমান শিশির (৩০) নামে মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন সোহেল মোহাম্মদ নামের আরেক মোটর সাইকেল।
শনিবার ভোর মধ্যরাতে এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।
নিহত মুশফিকুর রহমান শিশির বঙ্গবাজারে কাপড়ের ব্যবসা করতেন। তার বন্ধু সোহেলকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বনানী থানার পরিদর্শক (তদন্ত) মাইনুল ইসলাম জানান, রাত ২টার দিকে ইটবোঝাই একটি ট্রাকের সঙ্গে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্য ঘটলে শিশির ও সোহেল আহত হন।
পুলিশ দুজনকে ঢামেক হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা জানান, শিশির মারা গেছেন।
ট্রাকচালককে আটক করা হয়েছে বলে পুলিশ কর্মকর্তা মাইনুল জানান।
নিহত শিশিরের বাসা পুরান ঢাকার ওয়ারীর জুলিয়াটুলী লেনে।
বিডিপ্রেস ডটনেট/এসআর/এ এসআর_১০৪২ ঘ.
Add Your Comment
অপরাধ-দুর্ঘটনা
- টাকার লোভে দুবাইয়ে প্রকৌশলী খুন
- মুন্সীগঞ্জে পৌর কাউন্সিলর ও আ’লীগ নেতার মধ্যে দফায় দফায় সংঘর্ষে আহত ১৫
- গোপালগঞ্জে বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু
- বরিশালে বাস চাপায় মা নিহত, পুত্র আহত
- রাজধানীর সবুজবাগে চার্জার ফ্যান বিস্ফোরণে স্বামী-স্ত্রীসহ দগ্ধ ৫
- জলাবদ্ধ রাস্তায় বিদ্যুতের তারে প্রাণ গেল দুই পথচারীর
- রাজশাহীতে নিখোঁজ যুবকের লাশ পুকুর থেকে উদ্ধার
- মাদারীপুরের কালকিনি থানার ওসি প্রত্যাহার
- ঠাকুরগাঁওয়ে স্বর্ণের দোকানে ডাকাতি
- মুন্সীগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে ইউপি সদস্যসহ আহত ১৫
শীর্ষ সংবাদ



