bdpress.net: World & Bangladeshi News in bangla
সর্বশেষ সংবাদ :
বুধবার, ৮ জ্যৈষ্ঠ ১৪২০; ২২ মে ২০১৩;
 
সিলেটে মাদ্রাসাছাত্রকে গলা কেটে হত্যা
সিলেটে মাদ্রাসাছাত্রকে গলা কেটে হত্যা

জেলা সংবাদদাতা: (সিলেট, ২৫ জুন)- সিলেটে এক মাদ্রাসা ছাত্রকে গলাকেটে হত্যা করেছে তারই সহপাঠি। সোমবার ভোর রাতে নগরীর দরগাহ এলাকায় জামেয়া কাসিমুল উলুম দরগাহ হজরত শাহজালাল রহ. মাদ্রাসার এতিমখানার একটি কক্ষে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহত আমির আব্বাস (১৮) ওই মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র। সে সুনামঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ভাদেরটেক গ্রামের আব্দুস সালামের ছেলে।

কোতোয়ালি থানার ওসি আতাউর রহমান সাংবাদিকদের জানান, আমির আব্বাস মাদ্রাসার এতিমখানা ও হিফজখানায় দ্বিতীয় তলার একটি কক্ষে থাকত। ভোররাতে তাকে সহপাঠি সাইফুর রহমান (১৮) ঘুমন্ত অবস্থায় ছুরি দিয়ে জবাই করে হত্যা করে পালিয়ে যায়।

নিহতের সহপাঠিরা পুলিশকে জানিয়েছ, ফজরের ঠিক আগ মুহূর্তে হঠাৎ গোঙানির শব্দে তাদের ঘুম ভাঙে। এ সময় তারা মেঝেতে আমির আব্বাসের গলাকাটা লাশ দেখতে পান এবং সাইফুরকে দৌড়ে পালিয়ে যেতে দেখেন।

সাইফুর রহমান ওসমানীনগরের গলমুকাপন এলাকার মৃত মতিউর রহমানের ছেলে।

সকালে পুলিশ গলা কাটা লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী হাসপাতাল মর্গে পাঠায়।

বিডিপ্রেস ডটনেট/এএফ/এএইচ_১১২৫ ঘ.

CommentAdd Your Comment



2011 © Copyright to BDPRESS.NET.
Editor: A H M Obaidur Rahman, 33 Karwan Bazar, Dhaka-1215,
Phone: +8802 8189524,
Email: bdpress.net@gmail.com,bdmediahouse@yahoo.com
Powered by Kernel Soft Ltd.