bdpress.net: World & Bangladeshi News in bangla
সর্বশেষ সংবাদ :
মঙ্গলবার, ৭ জ্যৈষ্ঠ ১৪২০; ২১ মে ২০১৩;
 
ময়মনসিংহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই জনের মৃত্যু
ময়মনসিংহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই জনের মৃত্যু

জেলা সংবাদদাতা: (ময়মনসিংহ, ২৫ জুন)- ময়মনসিংহের চুকাইতলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই জন মারা গেছে।


সোমবার দুপুরের দিকে ঘরের টিনের চাল বিদ্যুতায়িত হয়ে মারা যান লাল মিয়া (৩৫) ও জব্বার মিয়া (৬০)।

কোতোয়ালী থানার ওসি গোলাম সারোয়ার জানান, বাতাসে বিদ্যুতের তার ছিঁড়ে টিনের চালে পড়ে ছিল। লাল মিয়া চালের ফুঁটা সারাতে ওপরে উঠলে সঙ্গে সঙ্গে বিদ্যুায়িত হয়ে সেখানেই পড়ে যায়।। তাকে নামাতে গেলে জব্বারও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান।

 

বিডিপ্রেস ডটনেট/এমএন/এএমইউ_১৮৩১ ঘ.

CommentAdd Your Comment



2011 © Copyright to BDPRESS.NET.
Editor: A H M Obaidur Rahman, 33 Karwan Bazar, Dhaka-1215,
Phone: +8802 8189524,
Email: bdpress.net@gmail.com,bdmediahouse@yahoo.com
Powered by Kernel Soft Ltd.