জেলা সংবাদদাতা: (নরসিংদী, ২৬ জুন)- নরসিংদীর শাহেপ্রতাবে একটি ক্যালেন্ডারিং মিলের বয়লার সিলিন্ডার বিস্ফোরণে মাদ্রাসার ছাত্রসহ ৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ১৫ জন।
মঙ্গলবার সকাল ৭টার দিকে সদর উপজেলার শাহেপ্রতাব নামক স্থানে ভূইয়া ক্যালেন্ডারিং অ্যান্ড ফিনিসিং মিলসে বিস্ফোরণ ঘটলে হতাহতের এ ঘটনা ঘটে।
নিহতরা হলো-শাহেপ্রতাব এলাকার লুৎফর মিয়ার ছেলে মাদ্রাসা ছাত্র হাসেম (১৪), পিছুইন্না মিয়ার স্ত্রী বেগম (৫০) ও অজ্ঞাতনামা ১ শ্রমিক।
জানা যায়, ভূইয়া ক্যালেন্ডারিং অ্যান্ড ফিনিসিং মিলস্ এর শ্রমিক কাপড় ফিনিসিংয়ের জন্য সকাল ৭টার দিকে বয়লার চালু করে। বয়লার চালুর করার সাথে সাথে মেশিনটিতে বিকট শব্দ হতে থাকে।
একপযায়ে বয়লার মেশিনটিতে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে কারখানার দেয়াল ভেঙ্গে পাশের মাদ্রসা ও রাস্তায় গিয়ে পড়ে। এসময় কারখানায় কর্মরত শ্রমিক,মাদ্রাসার ছাত্র ও পথচারীসহ ৩জন ঘটনাস্থলে নিহত হয়। আহত হয় কমপক্ষে ১৫ জন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। আহতদের মধ্যে গুরুতর আহতবস্থায় আব্দুর রাজ্জাক নামে একজনকে ঢাকায় পাঠানো হয়। সকাল ৮টার দিকে পুলিশ,র্যাব ও দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কাজ শুরু করে।
বিডিপ্রেস ডটনেট/এএফ/এএইচ_০৯৫০ ঘ.
Add Your Comment
- এভারেস্ট জয়ের পর বাংলাদেশি যুবকের মৃত্যু
- কক্সবাজারের মহেশখালীতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে সন্ত্রাসী নিহত
- সাভারে র্যাবের ভেজাল বিরোধী অভিযান, আটক ২
- গ্যাসের চাপে সাত ফুট চূড়ায় ভবন
- ঢামেকে এক হাজতির মৃত্যু
- বংশালে গৃহবধূর আত্মহত্যা
- জয়পুরহাটে যান চলাচল বন্ধ
- পাহাড়ে ছাত্র পরিষদের দুই কর্মী গুলিবিদ্ধ
- আসামী ধরতে গিয়ে এসআই ও কনস্টেবল আহত
- রাজধানীতে চাঁদা না দেওয়ায় হামলা-লুটপাট



