bdpress.net: World & Bangladeshi News in bangla
সর্বশেষ সংবাদ :
সোমবার, ৬ জ্যৈষ্ঠ ১৪২০; ২০ মে ২০১৩;
 
নারায়ণগঞ্জে টেক্সটাইল মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ব্যাপক ক্ষয়ক্ষতি
নারায়ণগঞ্জে টেক্সটাইল মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ব্যাপক ক্ষয়ক্ষতি

জেলা সংবাদদাতা: (নারায়ণগঞ্জ, ২৯ জুন)- নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি টেক্সটাইল মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে ৭৩টি ইটালিয়ান মেশিন, তৈরি কাপড় এবং শতাধিক টন সুতা পুড়ে যায়।


শুক্রবার সকালে শেহাচর এলাকায় ইউনিক টেক্সটাইলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মালিক পক্ষ আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ১০ কোটি বলে জানিয়েছে।

ফায়ার ব্রিগেড ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে ৮টায় ইয়ুথ গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ইউনিকম টেক্সটাইল মিলে আগুন লাগে। আগুনে মিলের ৭৩টি উইভিং মেশিন, তৈরি কাপড়, রাসায়নিক দ্রব্যাদিসহ মিলের একাংশ পুড়ে যায়।

খবর পেয়ে ঢাকা ও নারায়ণগঞ্জ ফায়ার ব্রিগেডের ছয়টি ইউনিট এসে আগুন নেভানো শুরু করে। দেড় ঘণ্টা চেষ্টার পর সকাল ১০টায় তারা আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার ব্রিগেড জানায়, আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তদন্তের পর আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাবে।

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে মিল বন্ধ থাকায় আগুনে কোনো হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

 

বিডিপ্রেস ডটনেট/এমএন/এএমইউ_১৪১৯ ঘ.

CommentAdd Your Comment



2011 © Copyright to BDPRESS.NET.
Editor: A H M Obaidur Rahman, 33 Karwan Bazar, Dhaka-1215,
Phone: +8802 8189524,
Email: bdpress.net@gmail.com,bdmediahouse@yahoo.com
Powered by Kernel Soft Ltd.