bdpress.net: World & Bangladeshi News in bangla
সর্বশেষ সংবাদ :
বুধবার, ৮ জ্যৈষ্ঠ ১৪২০; ২২ মে ২০১৩;
 
রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই জনের মৃত্যু
রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার: (ঢাকা, ১৮ জুলাই)- বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পৃথক ঘটনায় জসিম (২০) নামে এক দর্জি ও জলিল (৩২) নামে এক রাজমিস্ত্রীর  মৃত্যু হয়েছে।

মঙ্গলবার বিকেলে রাজধানীর লালবাগ ও তেজগাঁওয়ের নাবিস্কো এলাকায় ওই দুটি ঘটনা ঘটে।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্র জানায়, লালবাগের খাজে দেওয়ান লেনের জল্লাদের গলিতে ৬তলা ভবনের ৫তলায় পোশাক তৈরির কারখানায় দর্জির কাজ করতেন জসিম। বিকালে বৃষ্টির সময় বিদ্যুৎ চলে যাওয়ায় তিনি ছয় তলার ছাদে জেনারেটর চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। আশঙ্কাজনক অবস্থায় সহকমী মাহমুদ তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার জসিমকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে তেজগাঁওয়ের নাবিস্কো এলাকায় সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ে রাজমিস্ত্রীর কাজ করার সময় আব্দুল জলিল(৩২) বিদ্যুৎস্পৃষ্ট হন। তার চাচাতো ভাই রুবেল  উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

লাশ দু’টি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে ।

 

বিডিপ্রেস ডটনেট/এএফ/এএইচ_১৩৩৭ ঘ.

CommentAdd Your Comment



2011 © Copyright to BDPRESS.NET.
Editor: A H M Obaidur Rahman, 33 Karwan Bazar, Dhaka-1215,
Phone: +8802 8189524,
Email: bdpress.net@gmail.com,bdmediahouse@yahoo.com
Powered by Kernel Soft Ltd.