চট্টগ্রাম ব্যুরো: (চট্টগ্রাম, ১৮ জুলাই)- চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা এলাকায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছে।
বুধবার ভোরে বিমানবন্দর সড়কে দ্রুতগামী মাইক্রোবাসের সাথে বিপরীতমুখি ট্রাকের মুখোমুখি সংর্ঘষে হতাহতের এ ঘটেছে।
নিহতরা হলেন- শাহ আলম (৫০) ও মাইক্রোবাস চালক রুবেল (২০)।
পতেঙ্গা থানা পুলিশ জানায়, রাঙ্গুনিয়া খীল মোগলপাড়ার মৃত নূর আহমদের ছেলে শাহ আলম আবুধাবী ফেরত ছেলে কামাল উদ্দিনকে আনতে মাইক্রোবাসে করে পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজন নিয়ে বিমানবন্দরে যাচ্ছিলেন।
ভোর ৫টার দিকে তাদের বহনকারী মাইক্রোবাসটি পতেঙ্গা থানার এয়ার পোর্ট রোড যমুনা ডিপোর সামনে পৌঁছলে প্রচণ্ড বৃষ্টির মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে সংর্ঘষ হয়। এতে চালকসহ ১২ জন আহত হয়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) পুলিশ ফাঁড়ির কনস্টেবল সরওয়ার উদ্দিন জানান, আহতদের চমেক হাসপাতাল আনার পর সকাল ৬ টার দিকে শাহ আলমের (৫০) মৃত্যু হয়। পরে দুপুরের দিকে চালক রুবেলও মারা যান।
আহত নারী ও শিশুসহ ১০ জনকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা হলেন- রাঙ্গুনিয়ার লালা নগরের ফিরোজ আহমদের মেয়ে দিলারা আকতার (২০), সাজু আকতার (১৬), হেলাল উদ্দিন (১৫), বিউটি আকতার (১৫), রাশেদুল ইসলাম (১৭), আবদুর রহমান (৫০), মনোয়ারা বেগম (১৮), নিশা আকতার (৬), আনোয়ারা বেগম (২৬) ও মনোয়ারা বেগম (২৮)।
বিডিপ্রেস ডটনেট/এসআর/এ এসআর_১৮২৪ ঘ.
Add Your Comment
- গোপালগঞ্জে বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু
- বরিশালে বাস চাপায় মা নিহত, পুত্র আহত
- রাজধানীর সবুজবাগে চার্জার ফ্যান বিস্ফোরণে স্বামী-স্ত্রীসহ দগ্ধ ৫
- জলাবদ্ধ রাস্তায় বিদ্যুতের তারে প্রাণ গেল দুই পথচারীর
- রাজশাহীতে নিখোঁজ যুবকের লাশ পুকুর থেকে উদ্ধার
- মাদারীপুরের কালকিনি থানার ওসি প্রত্যাহার
- ঠাকুরগাঁওয়ে স্বর্ণের দোকানে ডাকাতি
- মুন্সীগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে ইউপি সদস্যসহ আহত ১৫
- সিলেটে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা
- ভোলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ৫০



