bdpress.net: World & Bangladeshi News in bangla
সর্বশেষ সংবাদ :
রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪২০; ১৯ মে ২০১৩;
 
রাজধানীতে ট্রাকচাপায় নারীর মৃত্যু
রাজধানীতে ট্রাকচাপায় নারীর মৃত্যু

স্টাফ রিপোর্টার: (ঢাকা, ১৯ জুলাই)- রাজধানীর কমলাপুরে ভাইয়ের মোটর সাইকেল থেকে পড়ার পর ট্রাকের চাপায় মৃত্যু হয়েছে এক নারীর।

বুধবার রাত সাড়ে ১২টার দিকে কমলাপুরে এ ঘটনায় নিহতের নাম মুন জেরিন আলম (৫১)। নয়াপল্টনের বাসিন্দা জেরিনের স্বামীর নাম ইমারুল হক।

নিহতের বড় ভাই জিয়াউর রহমান ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সাংবাদিকদের জানান, তার মোটরসাইকেলের পেছনে বসে জেরিন ও তিনি রাজারবাগ গ্রিন লাইন কাউন্টারে যাচ্ছিলেন।

কমলাপুরের সামনে জেরিন পেছন থেকে নিচে পড়ে যায়। এসময় একটি ট্রাক এসে জেরিনকে চাপা দিয়ে দ্রুত বেগে চলে যায়।

রাত ১টার দিকে জেরিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মোজাম্মেল হক জানান, স্বজনরা ময়নাতদন্ত ছাড়াই পুলিশের অনুমতি নিয়ে লাশ নিয়ে গেছে।

 

বিডিপ্রেস ডটনেট/এএফ/এএইচ_১১১৭ ঘ.

CommentAdd Your Comment



2011 © Copyright to BDPRESS.NET.
Editor: A H M Obaidur Rahman, 33 Karwan Bazar, Dhaka-1215,
Phone: +8802 8189524,
Email: bdpress.net@gmail.com,bdmediahouse@yahoo.com
Powered by Kernel Soft Ltd.