জেলা সংবাদদাতা: (লক্ষ্মীপুর, ১৯ জুলাই)- লক্ষ্মীপুরে বুধবার রাতে পাঁচটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা অস্ত্রের মুখে বাড়ির লোকজনদের জিম্মি করে স্বর্ণালঙ্কার, নগদ টাকাসহ ৪০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
এছাড়া এক স্কুলছাত্রীকে শ্বাসরোধ করে হত্যা ও কমপক্ষে ছয়জনকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে। আহতদের মধ্যে দুজনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ নিহত স্কুলছাত্রীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। বুধবার রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের বসুদুহিতা গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, রাতে উক্ত গ্রামের কানাই সাধুর বাড়ির ব্যবসায়ী লক্ষণ চন্দ্র দেবনাথের ঘরে প্রবেশ করে অস্ত্রের মুখে ঘরের লোকজনদের বেধে নগদ টাকা ও ২ ভরি স্বর্ণসহ প্রায় দেড় লাখ টাকার মালামাল নিয়ে যায় ডাকাতেরা।
এ সময় ঘরের লোকজন চিৎকার দিলে ডাকাতেরা লক্ষণ চন্দ্র দেবনাথের মা গীতা রানী নাথ (৬০), বাবা কৃষ্ণ চন্দ্র দেবনাথকে (৭০) কুপিয়ে আহত করে এবং লক্ষণে মেয়ে স্থানীয় প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী সীমা রানী নাথকে (১২) শ্বাসরোধ করে হত্যা করে চলে যায়।
ওইরাতে একই ইউনিয়নের ধন্যপুর গ্রামের প্রবাসী আলী আকবরের বাড়িতে ডাকাত দল ঘরের দরজা ভেঙে প্রবেশ করে তার শিশু পুত্র ফাহাদকে জবাই করার ভয় দেখিয়ে ৮ ভরি স্বর্ণালঙ্কার, মোবাইল সেটসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল লুটে নেয়।
এ সময় ডাকাতদের প্রহারে প্রবাসীর স্ত্রী নুরজাহান বেগম ও মেয়ে মাইশা আহত হয়। এছাড়া গণিপুর গ্রামের হাছন আলী ভূঁইয়া, বাড়ির প্রবাসী ফজলুল করিম ভূঁইয়ার ঘরে ঢুকে সবাইকে জিম্মি করে নগদ ৫১ হাজার ৫০০ টাকা ও সাড়ে তিন ভরি স্বর্ণালঙ্কারসহ প্রায় ৩ লাখ টাকার মালামাল নিয়ে যায়।
রাতেই সদর থানার চন্দ্রগঞ্জ তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অপরদিকে একই রাতে রায়পুর উপজেলার সোনাপুর ইউনিয়নের বড় মোল্যা বাড়ির দুই প্রবাসীর বাড়িতে দুর্ধষ ডাকাতি হয়েছে।
ডাকাত দল ঘরের দরজা ভেঙে ঘরে প্রবেশ করে নগদ ১ লাখ ১৭ হাজার টাকা ও ৩০ ভরি স্বর্ণালঙ্কারসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল নিয়ে যায়।
লক্ষ্মীপুরের সহকারী পুলিশ সুপার হেলাল উদ্দিন বণিক জানান, ডাকাতি ও খুনের সাথে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। ডাকাতি ও হত্যার ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
বিডিপ্রেস ডটনেট/এসআর/এ এসআর_১৫৪৭ ঘ.
Add Your Comment
- ঈশ্বরদীতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ৫
- কুমিল্লায় বাস-কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষে ২ চালক নিহত
- দুর্ধর্ষ দস্যু মহসিন বাহিনীর প্রধান মহসিনকে আটক
- চরমপন্থীদের দায় স্বীকার খুলনায় চেয়ারম্যান হত্যার
- রাজধানীতে অস্ত্রসহ তিন ডাকাত গ্রেফতার
- বাগেরহাটে ইউপি চেয়ারম্যানসহ দুইজন খুন
- মেহেরপুরে পুলিশ কর্মকর্তার আত্মহত্যা
- টেকনাফ তীরে ২৩ রোহিঙ্গার লাশ উদ্ধার
- আশুলিয়ায় গণপিটুনিতে ২ ডাকাত নিহত
- মহাসেনের কবলে সন্দ্বীপ



