bdpress.net: World & Bangladeshi News in bangla
সর্বশেষ সংবাদ :
বৃহস্পতিবার, ৯ জ্যৈষ্ঠ ১৪২০; ২৩ মে ২০১৩;
 
নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১
নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১
জেলা সংবাদদাতা: (নারায়ণগঞ্জ, ২০ জুলাই)- নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের হাটাব এলাকায় বৃহস্পতিবার রাতে শ্যালো ইঞ্জিন চালিত ভটভটি উল্টে ইউনুছ আলী (২০) নামে ১ যুবক নিহত ও ২ জন আহত হয়েছেন।


নিহত ইউনুছ আলী উপজেলার ভোলাব ইউনিয়নের পূবেরগাঁও এলাকার হাসমত আলীর ছেলে।

আহত মধু ও হানিফকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১০টার দিকে পূবেরগাঁও যাওয়ার পথে রূপসী-কাঞ্চন সড়কের হাটাব এলাকায় যাত্রীবাহী ১টি ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ইউনুছসহ ভটভটির ৩ যাত্রী গুরুতর আহত হন। এ অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ইউনুছ মারা যান।

   

বিডিপ্রেস ডটনেট/এএফ/এএইচ_১৫১৫ ঘ.

CommentAdd Your Comment



2011 © Copyright to BDPRESS.NET.
Editor: A H M Obaidur Rahman, 33 Karwan Bazar, Dhaka-1215,
Phone: +8802 8189524,
Email: bdpress.net@gmail.com,bdmediahouse@yahoo.com
Powered by Kernel Soft Ltd.