bdpress.net: World & Bangladeshi News in bangla
সর্বশেষ সংবাদ :
শনিবার, ১১ জ্যৈষ্ঠ ১৪২০; ২৫ মে ২০১৩;
 
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় আহত ১৫
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় আহত ১৫

জেলা সংবাদদাতা: (ঝিনাইদহ, ২১ জুলাই)- ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সাথে ধাক্কা লাগলে এ হতাহতের ঘটনা ঘটে।

 

শনিবার সকাল ৭টার দিকে ঝিনাইদহ-যশোর সড়কের লাউদিয়ায় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

 

দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীরা জানান, সাতক্ষীরা থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী যাত্রীবাহী রায়হান পরিবহনের একটি বাস সকাল ৭টার দিকে ঝিনাইদহ সদর উপজেলার লাউদিয়া নামক স্থানে এসে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।

 

একপর্যায়ে বাসটি প্রচণ্ড গতিতে রাস্তার ডানদিকের একটি কড়াই গাছের সাথে সামনাসামনি ধাক্কা খায়। এতে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গাছের মধ্যে ঢুকে পড়ে বাসটি থেমে যায়। বাসটি গাছে বাধা না পেলে গভীর খাদে পড়ে বড় ধরনের দুর্ঘটনায় পড়ার আশঙ্কা ছিল।

 

এ দুর্ঘটনায় মহিলাসহ কমপক্ষে ১৫ জন আহত হয়। আহতদের মধ্যে পাঁচ জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে এবং বাকিদেরকে বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়।

 

যাত্রীরা জানান, তারা প্রায় ৪০ জন কাপড় ব্যবসায়ী বাসটি ভাড়া করে কুষ্টিয়ার জোড়াদা হাটে কাপড় কিনতে যাচ্ছিলেন।

 

বিডিপ্রেস ডটনেট/এসআর/এ এসআর_১৩৪৪ ঘ.

CommentAdd Your Comment



2011 © Copyright to BDPRESS.NET.
Editor: A H M Obaidur Rahman Chandan
House 60 , Road , 03 , Block B Niketon , Dhaka , 1212
Phone: +8802 9884147 , News Room : +8801195 338565
Email: bdpress.net@gmail.com