জেলা সংবাদদাতা: (পাবনা, ০১ আগস্ট)- র্যাব-১২ পাবনা ক্যাম্পের সদস্যরা মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে একটি বিদেশি রিভলবার ও তিন রাউন্ড গুলিসহ এক চরমপন্থী নেতাকে আটক করেছে।
আটক চরমপন্থী নেতা হলেন- পাবনার আতাইকুলা থানার চড়াডাঙ্গা গ্রামের হাছন খাঁর ছেলে শহিদুল ইসলাম ওরফে কুনে শহিদ (৫৬)।
র্যাব-১২ পাবনা ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার তানভীর আনোয়ার জানান, জেলার ঈশ্বরদী উপজেলার ভেলুপাড়া এলাকায় অজ্ঞাতনামা সন্ত্রাসী নাশকতামূলক কর্মকাণ্ড ঘটানোর উদ্দেশ্যে অবস্থান করছে- এমন সংবাদে রাত ১২টার দিকে অভিযান চালানো হয়।
অভিযানে ঘটনাস্থল থেকে শহিদুল ইসলাম ওরফে কুনে শহিদকে এসব অস্ত্র ও গুলিসহ আটক করা হয়।
র্যাবের দাবি, আটক শহিদ চরমপন্থী দল পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির (এমএল লাল পতাকা) আঞ্চলিক নেতা হিসেবে দীর্ঘদিন পলাতক ছিলেন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়ের করে আগ্নেয়াস্ত্রসহ আটককৃতকে ঈশ্বরদী থানায় সোপর্দ করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তানভীর আনোয়ার।
বিডিপ্রেস ডটনেট/এসআর/এ এসআর_১৫০৮ ঘ.
Add Your Comment
- আপন ভাইকে লক্ষ করে পৌর কাউন্সিলরের গুলি
- সিলিন্ডার বিস্ফোরণে যুবকের অঙ্গহানি
- হজের নামে আদম পাচার:লাইসেন্স বাতিল ৩০ এজেন্সির
- সাতক্ষীরা সীমান্তে ১২ ভারতীয় নাগরিক আটক
- না.গঞ্জে অর্ধশতাধিক পোশাক শ্রমিক অসুস্থ
- যশোরে বাস উল্টে নিহত ৩
- ঘুষ কেলেঙ্কারি, মোল্ল্যা নজরুলকে আগামী সপ্তাহে তলব করবে দুদক
- শাহজালাল বিমানবন্দরে ২ রোহিঙ্গা আটক
- টেকনাফে ট্রলার ডুবি: ৬ জনের লাশ উদ্ধার
- রাজধানীর বাড্ডায় যুবলীগ নেতা গুলিবিদ্ধ



