লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত
জেলা সংবাদদাতা: (লক্ষ্মীপুর, ০৩ আগষ্ট)- রায়পুর-লক্ষ্মীপুর সড়কের পাটওয়ারী রাস্তার মাথা এলাকায় শুক্রবার দুপুরে দুটি যাত্রীবাহী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তোফায়েল আহাম্মদ (৬০) নামে বৃদ্ধের মৃত্যু হয়েছে।
এ সময় আহত হয়েছে কমপক্ষে আরও তিনজন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
নিহত তোফায়েল রায়পুর উপজেলার রাখালিয়া গ্রামের মুন্সিরহাট এলাকার মুহুরী বাড়ির বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১টার দিকে পাটওয়ারী রাস্তার মাথা এলাকায় দুটি অটোরিকশার সংঘর্ষে ৪ জন আহত হন। গুরুতর অবস্থায় তোফায়েলকে ঢাকা নেওয়ার পথে তিনি মারা যান।
রায়পুর থানার উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ জাকির হোসেন জানান, ঘটনাটি কেউ পুলিশে জানায়নি। তবে খোঁজ খবর নেওয়া হচ্ছে।
বিডিপ্রেস ডটনেট/এএফ/এএইচ_২০০৬ ঘ.
Add Your Comment
অপরাধ-দুর্ঘটনা
- মাদারীপুরের কালকিনি থানার ওসি প্রত্যাহার
- ঠাকুরগাঁওয়ে স্বর্ণের দোকানে ডাকাতি
- মুন্সীগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে ইউপি সদস্যসহ আহত ১৫
- সিলেটে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা
- ভোলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ৫০
- রাজশাহীতে যুবলীগ নেতাকে গুলি করে হত্যা
- নিহত মুক্তিযোদ্ধাকে দেখতে গিয়ে আরেক মুক্তিযোদ্ধার মৃত্যু
- আশুলিয়ায় ৫ গার্মেন্ট বন্ধ ঘোষণা, সাভারে গার্মেন্টসে আগুন
- রাজধানীতে র্যাব-সন্ত্রাসী বন্দুকযুদ্ধে নিহত ২
- জয়পুরহাটে বিজিবির সঙ্গে সংঘর্ষে ২ চোরাকারবারি নিহত
শীর্ষ সংবাদ



