জেলা সংবাদদাতা: (নাটোর, ৪ আগস্ট)- নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার কাছিকাটা টোল প্লাজা থেকে শনিবার দুটি বিদেশী পিস্তল, আট রাউন্ড গুলি ও চারটি ম্যাগজিনসহ একজনকে আটক করেছে পুলিশ।
আটক ব্যক্তি হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার পনেরশিখা গ্রামের আশু উদ্দিনের পুত্র হাবীবুর রহমান হবিল ( ২৭)।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, ভোরে ঢাকাগামী যাত্রীবাহী নৈশ কোচ হানিফ পরিবহনের যাত্রী হাবীবুর রহমান হবিলের দেহ তল্লাশি করে দুই পায়ের উরুতে বিশেষভাবে বাঁধা অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
তিনি জানান, পিস্তলের গায়ে মেড ইন আমেরিকা লিখা থাকলেও গুলি ভারতের তৈরি। এ ব্যাপারে গুরুদাসপুর থানার উপ-পরিদর্শক ওসমান গনি বাদী হয়ে অস্ত্র আইনে মামলা করেছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা বাবু কুমার সাহা জানান, অস্ত্র ও গুলি কিভাবে, কোথা থেকে এসেছে, এর সাথে কারা জড়িত এবং এগুলোর ক্রেতা কে তা জানতে হবিলকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড চেয়ে রোববার আদালতে পাঠানো হবে।
বিডিপ্রেস ডটনেট/এসআর/এ এসআর_১৩১১ ঘ.
Add Your Comment
- উড্ডয়নের সময় বিমানের ডানায় আগুন
- চাঁপাইতে আ.লীগ নেতাকে কুপিয়ে হত্যা
- নারায়ণগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
- মোহাম্মদপুর থেকে ৬টি বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ৭
- টাকার লোভে দুবাইয়ে প্রকৌশলী খুন
- মুন্সীগঞ্জে পৌর কাউন্সিলর ও আ’লীগ নেতার মধ্যে দফায় দফায় সংঘর্ষে আহত ১৫
- গোপালগঞ্জে বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু
- বরিশালে বাস চাপায় মা নিহত, পুত্র আহত
- রাজধানীর সবুজবাগে চার্জার ফ্যান বিস্ফোরণে স্বামী-স্ত্রীসহ দগ্ধ ৫
- জলাবদ্ধ রাস্তায় বিদ্যুতের তারে প্রাণ গেল দুই পথচারীর



