bdpress.net: World & Bangladeshi News in bangla
সর্বশেষ সংবাদ :
শনিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪২০; ১৮ মে ২০১৩;
 
মিরপুরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা
মিরপুরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

স্টাফ রিপোর্টার: (ঢাকা, ০৪ আগস্ট)- রাজধানীর মিরপুরে শেওড়াপাড়ায় এক ঝুট ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ব্যবসায়ীর নাম নুরুল ইসলাম।

শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে শেওড়াপাড়াস্থ ইকরা হোটেলের সামনে এ ঘটনা ঘটে।

নিহতের সাথে থাকা তার দ্বিতীয় স্ত্রী নাছিমা ওরফে মাহী বলেন, বিকেল ৪টার দিকে তিনি ও তার স্বামী একসাথে দুপুরের খাবার খেয়ে ইকরা হোটেল থেকে বের হয়ে বাইরে থাকা নিজের মোটর সাইকেলে ওঠেন।

এ সময় অপর একটি মোটর সাইকেলে আসা তিনজন অস্ত্রধারী তাকে গুলি করে পালিয়ে যায়।

পরে পথচারীর সহায়তায় স্ত্রী মাহী গুলিবিদ্ধ নুরুল ইসলামকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত নুরুল ইসলাম রাজধানীর মিরপুর এলাকায় ঝুট কাপড়ের ব্যবসা করতেন। কে বা কারা হত্যাকাণ্ড ঘটিয়েছে তা নিশ্চিত করে বলতে পারেননি তার স্ত্রী। তবে নিহতের প্রথম স্ত্রী পেন্সি এ ঘটনার সাথে জড়িত থাকতে পারেন বলে দাবি মাহীর।

নিহত নুরুল ইসলামের এক ছেলে ও দুই মেয়ে সন্তান রয়েছে। তিনি তার প্রথম স্ত্রীকে নিয়ে ক্যান্টনমেন্টের মাটি কাটায় বসবাস করতেন।

 

বিডিপ্রেস ডটনেট/এমএন/এএমইউ_১৯৩২ ঘ.

CommentAdd Your Comment



2011 © Copyright to BDPRESS.NET.
Editor: A H M Obaidur Rahman, 33 Karwan Bazar, Dhaka-1215,
Phone: +8802 8189524,
Email: bdpress.net@gmail.com,bdmediahouse@yahoo.com
Powered by Kernel Soft Ltd.