জেলা সংবাদদাতা: (নাটোর, ০৫ আগষ্ট)- নাটোরের গুরুদাসপুর ও লালপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত ও ২ জন আহত হয়েছেন। এরা হলেন-হাসান আলী (৫৫)ও শফিকুল ইসলাম (৩৫)।
রোববার ভোর ৪টার দিকে বনপাড়া- হাটিকুমরুল মহাসড়কে তালবাড়িয়া এলাকায় ও লালপুর উপজেলার দুরদুড়িয়া ইউনিয়নের মাধবপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
বনপাড়া হাইওয়ে পুলিশ ইনচার্জ দ্বীন ইসলাম জানান, বনপাড়া- হাটিকুমরুল মহাসড়কের গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা ইউনিয়নের তালবাড়িয়া এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে (ঢাকা মেট্রো-ড-১৪-২৯০৮) পেছন থেকে অপর একটি ট্রাক(ঢাকা মেট্রো-ট-১৪-১৮৭১) ধাক্কা দিলে পেছনের ট্রাকের আম ব্যবসায়ী হাসান আলী (৫৫) নিহত হন। এ সময় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি আহত হন।
হাসান আলী বগুড়া সদরের রাজাপুর মহল্লার গাজিউদ্দিনের ছেলে।
অপরদিকে, লালপুরে সড়ক দুর্ঘটনায় বেড়িরাবাড়ি দাখিল মাদ্রাসার সুপার শফিকুল ইসলাম(৪০) নিহত হয়েছেন। এ সময় তার ভাই রফিকুল ইসলাম(৩৫) গুরুতর আহত হন। তাকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শফিকুলের চাচাতো ভাই মোয়াজ্জেম হোসেন জানান, তারা মোটরসাইকেল নিয়ে নাটোর যাচ্ছিলেন। সকাল ৬টার দিকে লালপুর উপজেলার দুরদুড়িয়া ইউনিয়নের মাধবপুর মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই শফিকুল ইসলাম মারা যান।
শফিকুল ইসলাম লালপুর উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের নূরুজ্জামান শিকদারের ছেলে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। লাশ দুটি নাটোর হাসপাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
বিডিপ্রেস ডটনেট/এএফ/এএইচ_১০১২ ঘ.
Add Your Comment
- বাগেরহাটে ইউপি চেয়ারম্যানসহ দুইজন খুন
- মেহেরপুরে পুলিশ কর্মকর্তার আত্মহত্যা
- টেকনাফ তীরে ২৩ রোহিঙ্গার লাশ উদ্ধার
- আশুলিয়ায় গণপিটুনিতে ২ ডাকাত নিহত
- মহাসেনের কবলে সন্দ্বীপ
- নাটোরে আ.লীগের দু'গ্রুপে সংঘর্ষে পৌর মেয়রসহ আহত ৫
- আশুলিয়ায় গণধোলাইয়ে ২ ডাকাতের মৃত্যু
- ভোলায় ঘূর্ণিঝড়ে নিহত ১
- রানা আবার ১৩ দিনের রিমান্ডে
- নওগাঁয় চাঞ্চল্যকর ‘সিক্স মার্ডার’ মামলায় ৪৬ জনের যাবজ্জীবন



