কারওয়ান বাজারে ট্রাকচাপায় ব্যবসায়ী নিহত
স্টাফ রিপোর্টার: (ঢাকা, ১৫ আগস্ট)- রাজধানীর কারওয়ান বাজার এলাকায় বুধবার সকালে ট্রাকচাপায় আকবর (৬০) নামে সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন।
সকাল ৮টার দিকে পূর্ণিমা সিনেমা হলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আকবরের বাড়ি বরিশালের উজিরপুরে। তিনি কাফরুলের ভাষাণটেক বস্তিতে বসবাস করতেন।
নিহতের মেয়ে জামাই এনামুল হক জানান, সকাল ৮টার দিকে সবজি কেনার জন্য তিনি ও তার শ্বশুর আকবর কারওয়ান বাজার যাচ্ছিলেন। তারা পূর্ণিমা সিনেমা হলের সামনে পৌঁছুলে দ্রুতগামী ট্রাক আকবরকে চাপা দিয়ে চলে যায়।
গুরুতর অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সকাল সাড়ে ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনায় এনামুল হকও আহত হন।
বিডিপ্রেস ডটনেট/এএফ/এএইচ_১০৪০ ঘ.
Add Your Comment
অপরাধ-দুর্ঘটনা
- দুর্ধর্ষ দস্যু মহসিন বাহিনীর প্রধান মহসিনকে আটক
- চরমপন্থীদের দায় স্বীকার খুলনায় চেয়ারম্যান হত্যার
- রাজধানীতে অস্ত্রসহ তিন ডাকাত গ্রেফতার
- বাগেরহাটে ইউপি চেয়ারম্যানসহ দুইজন খুন
- মেহেরপুরে পুলিশ কর্মকর্তার আত্মহত্যা
- টেকনাফ তীরে ২৩ রোহিঙ্গার লাশ উদ্ধার
- আশুলিয়ায় গণপিটুনিতে ২ ডাকাত নিহত
- মহাসেনের কবলে সন্দ্বীপ
- নাটোরে আ.লীগের দু'গ্রুপে সংঘর্ষে পৌর মেয়রসহ আহত ৫
- আশুলিয়ায় গণধোলাইয়ে ২ ডাকাতের মৃত্যু
শীর্ষ সংবাদ



