যাত্রাবাড়ীতে দুর্ঘটনায় নিহত ১
স্টাফ রিপোর্টার: (ঢাকা, ২৮ আগস্ট)- রাজধানীর যাত্রাবাড়ীর রায়েরবাগে একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গাছে সঙ্গে ধাক্কা লাগলে এর আরোহী এক কিশোরী নিহত হয়েছে।
মঙ্গলবার ভোরে সংঘটিত এই দুর্ঘটনায় নিহতের নাম মিম আক্তার (১৩)।
দুর্ঘটনায় পিকআপ ভ্যান আরোহী পারভীন আক্তার (২৮), খাদিজা বেগম (১৪), তাসরিন (৮), সুরুজ (২৮), তালহা (৮) ও চালক জুয়েল (২৮) আহত হয়েছেন।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) এমরানুল ইসলাম জানান, চাঁদপুর থেকে একটি পিকআপে করে তারা ঢাকার উত্তর বাড্ডায় আসছিলেন। চালক নিয়ন্ত্রণ হারালে রায়েরবাগে রাস্তার পাশে গাছের সঙ্গে এর সংঘর্ষ হয়।
হতাহতরা এক পরিবাবের সদস্য বলে তিনি জানান। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডিপ্রেস ডটনেট/এসআর/এ এসআর_১৫১১ ঘ.
Add Your Comment
অপরাধ-দুর্ঘটনা
- উড্ডয়নের সময় বিমানের ডানায় আগুন
- চাঁপাইতে আ.লীগ নেতাকে কুপিয়ে হত্যা
- নারায়ণগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
- মোহাম্মদপুর থেকে ৬টি বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ৭
- টাকার লোভে দুবাইয়ে প্রকৌশলী খুন
- মুন্সীগঞ্জে পৌর কাউন্সিলর ও আ’লীগ নেতার মধ্যে দফায় দফায় সংঘর্ষে আহত ১৫
- গোপালগঞ্জে বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু
- বরিশালে বাস চাপায় মা নিহত, পুত্র আহত
- রাজধানীর সবুজবাগে চার্জার ফ্যান বিস্ফোরণে স্বামী-স্ত্রীসহ দগ্ধ ৫
- জলাবদ্ধ রাস্তায় বিদ্যুতের তারে প্রাণ গেল দুই পথচারীর
শীর্ষ সংবাদ



