স্টাফ রিপোর্টার: (ঢাকা, ০১ সেপ্টেম্বর)- রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকা থেকে মুক্তিপণের তিন লাখ টাকা লেনদেনের সময় সাত অপহরণকারীকে আটক করেছে কাফরুল থানা পুলিশ। উদ্ধার করা হয়েছে অপহৃত জামাল (৪০) নামের এক ব্যবসায়ীকে।
আটককৃতরা হলেন, খজি (২৮), বাদল (২৯), গনি (৩২), আতিক (৩৫), দেলোয়ার হোসেন (৩৫), হানিফ (২৫) ও সুমন (২০)। শুক্রবার এ ঘটনা ঘটে।
কাফরুল থানার ওসি আব্দুল লতিফ বলেন, বৃহস্পতিবার রাতে স্ক্র্যাপ ব্যবসায়ী জামাল কাফরুলের হাবিবুল রোডের বাসায় ফেরার সময় কয়েকজন লোক তাকে অপহরণ করে। রাতে অপহরণকারীরা তার স্ত্রীর মোবাইলে ফোন করে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
অপহৃত ব্যবসায়ীর স্ত্রী বিষয়টি কাফরুল থানা পুলিশকে জানান।
পরে পুলিশের পরামর্শ অনুযায়ী অপহৃত ব্যবসায়ী জামালের স্ত্রী তিন লাখ টাকা নিয়ে অপহরণকারীদের দেয়া ঠিকানা ক্যান্টনমেন্ট ওয়ার্কশপ বাসস্ট্যান্ডে যান। টাকা লেনদেনের সময় আগে থেকে অবস্থান নেয়া সাদা পোশাকের পুলিশ অপহরণকারী দলের তিনজনকে আটক করে।
তাদের দেয়া তথ্য অনুযায়ী কাফরুলের হাবিবুল রোডের একটি পাঁচতলা বাড়ি থেকে অপরচারজকে আটক করা হয়। ওই বাড়িটি থেকে অপহৃত ব্যবসায়ী জামালকে উদ্ধার করা হয়।
বিডিপ্রেস ডটনেট/এসআর/এ এল_১১৪০ ঘ.
Add Your Comment
- পাহাড়ে ছাত্র পরিষদের দুই কর্মী গুলিবিদ্ধ
- আসামী ধরতে গিয়ে এসআই ও কনস্টেবল আহত
- রাজধানীতে চাঁদা না দেওয়ায় হামলা-লুটপাট
- বগুড়ায় দু’টি আগ্নেয়াস্ত্র-গুলিসহ ছাত্রলীগ সভাপতি ফাহিম সস্ত্রীক গ্রেফতার
- বিশ্বজিৎ হত্যা মামলা: ২৬ মে অভিযোগ গঠনের শুনানি
- ঈশ্বরদীতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ৫
- কুমিল্লায় বাস-কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষে ২ চালক নিহত
- দুর্ধর্ষ দস্যু মহসিন বাহিনীর প্রধান মহসিনকে আটক
- চরমপন্থীদের দায় স্বীকার খুলনায় চেয়ারম্যান হত্যার
- রাজধানীতে অস্ত্রসহ তিন ডাকাত গ্রেফতার



