জেলা সংবাদদাতা: (পাবনা, ০২ সেপ্টেম্বর)- পাবনা সদর উপজেলার পাবনা-ঈশ্বরদী মহাসড়কের সিংগা বাইপাশ নামক স্থানে যাত্রীবাহী কোচের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
নিহত মো. একরাম হোসেন (৪৭) পাবনা পৌর শালগাড়িয়া মহল্লার নিকেরি পাড়ার মৃত আবুল হোসেনের ছেলে।
প্রত্যাদর্শীরা জানায়, শনিবার রাত সাড়ে ৮টায় সিংগা বাইপাশে ঢাকা থেকে ছেড়ে আসা পাবনা এক্সপ্রেসের একটি গাড়ি দ্রুত গতিতে মোটর সাইকেলটিকে চাপা দেয়।
মোটর সাইকেল গাড়ির নিচে চলে গেলে কোচের ড্রাইভার গাড়ি না থামিয়ে আরো দ্রুত বেগে পালিয়ে যায়। এ সময় চালকসহ মোটর সাইকেলটিকে টেনে হিচরে ঘটনাস্থল থেকে প্রায় আধা কিলোমিটার দুরে বাসটি থামিয়ে ড্রাইভার ও গাড়ির অন্যান্য সদস্যরা পালিয়ে যায়।
বাসটির নিচে আটকা অবস্থায় স্থানীয়রা মোটর সাইকেল আরোহীকে বের করে আনলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
নিহত মোটর সাইকেল আরোহী পাবনা পৌরসভার সাবেক কমিশনার মোকারম হোসেনের ছোট ভাই। নিহত একরাম পাবনার স্বনামধন্য একজন ভলিবল খেলোয়ার ছিলেন। একরামের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিহতের পরিবারের মধ্যে চলছে বিলাপ। পরিবারসহ এলাকার বাসিন্দারা কেউ এ দুর্ঘটনা মেনে নিতে পারছে না।
এদিকে ঘটনাস্থলে পাবনা এক্সপ্রেস বাসটিতে ব্যাপক ভাঙচুর করেছে স্থানীয়রা। এক পর্যায়ে স্থানীয়রা সড়ক অবরোধ করতে গেলে পুলিশ ঘটনাস্থল থেকে বাসটি আটক করে থানায় নিয়ে আসেন।
পুলিশ নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে এলে পরিবারের সদস্যরা কোন অভিযোগ না করায় মৃতদেহ আত্বীয় স্বজনদের কাছে হস্তান্তর করেন।
বিডিপ্রেস ডটনেট/এসআর/এ এসআর_১০০৩ ঘ.
Add Your Comment
- আশুলিয়ায় এসআই ও কনস্টেবল আহত
- রাজধানীতে চাঁদা না দেওয়ায় হামলা-লুটপাট
- বগুড়ায় দু’টি আগ্নেয়াস্ত্র-গুলিসহ ছাত্রলীগ সভাপতি ফাহিম সস্ত্রীক গ্রেফতার
- বিশ্বজিৎ হত্যা মামলা: ২৬ মে অভিযোগ গঠনের শুনানি
- ঈশ্বরদীতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ৫
- কুমিল্লায় বাস-কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষে ২ চালক নিহত
- দুর্ধর্ষ দস্যু মহসিন বাহিনীর প্রধান মহসিনকে আটক
- চরমপন্থীদের দায় স্বীকার খুলনায় চেয়ারম্যান হত্যার
- রাজধানীতে অস্ত্রসহ তিন ডাকাত গ্রেফতার
- বাগেরহাটে ইউপি চেয়ারম্যানসহ দুইজন খুন



