bdpress.net: World & Bangladeshi News in bangla
সর্বশেষ সংবাদ :
শনিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪২০; ১৮ মে ২০১৩;
 
খুলনায় ট্রাক চাপায় স্বামী-স্ত্রী নিহত
খুলনায় ট্রাক চাপায় স্বামী-স্ত্রী নিহত

খুলনা ব্যুরো: (খুলনা, ০৪ সেপ্টেম্বর)- খুলনায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা খুলনা ওয়াসার কর্মচারী।

 

মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে নুরনগরে খুলনা বেতার কেন্দ্রর সামনে একটি মোটরসাইকেলকে পেছন থেকে ট্রাক ধাক্কা দেয়।

 

এতে মোটরসাইকেলের আরোহী খুলনা ওয়াসার দুই কর্মচারী এবং স্বামী-স্ত্রী মহিউদ্দিন ও লাভলি ইয়াসমিন গুরুতর আহত হয়। পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।

 

নিহত স্বামী-স্ত্রী খুলনা ওয়াসায় কর্মরত এবং মোটরসাইকেল যোগে তারা মুজগুন্নী বাসা হতে অফিসে যাচ্ছিলেন।

 

এদিকে, খুলনা মেডিকেল কলেজ হাসাপাতাল সূত্র জানা গেছে, সকালে খুলনায় পৃথক স্থানে নিহত অজ্ঞাত এক ব্যক্তির লাশ  হাসাপাতালে রেখে যাওয়া হয়েছে।

 

বিডিপ্রেস ডটনেট/এসআর/এ এসআর_১২৪৫ ঘ.

CommentAdd Your Comment



2011 © Copyright to BDPRESS.NET.
Editor: A H M Obaidur Rahman, 33 Karwan Bazar, Dhaka-1215,
Phone: +8802 8189524,
Email: bdpress.net@gmail.com,bdmediahouse@yahoo.com
Powered by Kernel Soft Ltd.