খুলনা ব্যুরো: (খুলনা, ২৫ জুন)- খুলনার সিএসএস আভা সেন্টারে সোমবার মৎস্য বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
ইউএসএইডের অর্থায়নে ওয়ার্ল্ডফিস সেন্টারের বাস্তবায়নাধীন সিসা-বিডি প্রকল্পের কর্মকাণ্ড সুফলভোগী পর্যায়ে ত্বরান্বিত করার লক্ষ্যে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় খুলনা মৎস অধিদফতরের উপপরিচালক রকিব উদ্দিন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৎস্য পরিদর্শন ও মাননিয়ন্ত্রণ অধিদফতরের উপপরিচালক আব্দুর রাশেদ, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এস বি সাহা, মৎস্য অধিদফতরের সাবেক পরিচালক জয়দেব কুমার বিশ্বাস।
কর্মশালায় খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার মৎস্য চাষ, সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, জেলা ও উপজেলা মৎস্য কর্মকর্তা, চিংড়ি ব্যবসায়ী, ডিপো মালিক, এনজিও প্রতিনিধি, সাংবাদিকসহ প্রকল্পের সুবিধাভোগী মৎস্যচাষিরা অংশ নেন।
বিডিপ্রেস ডটনেট/এএফ/এএইচ_১৭২২ ঘ.
Add Your Comment
- ফেনীতে রবি শষ্যের আবাদ লক্ষ্যমাত্রার চেয়ে বেশি
- কলেজ পালানো ছেলে কোটিপতি লিচুচাষি
- পিরোজপুরে ভুট্টার ফলন বাম্পার
- ক্রমেই গুটি ইউরিয়ার দিকে ঝুঁকছে কৃষকরা
- সুনামগঞ্জের ১১টি উপজেলায় বোরো আবাদ শুরু
- কুড়িগ্রামে বন্যাসহিষ্ণুজাত ধানে আগ্রহী কৃষকরা
- বরিশালে এবার আমনের বাম্পার ফলনের সম্ভাবনা
- কলারোয়ায় হারিয়ে যাচ্ছে সুমিষ্ট খেজুরের রস
- বরেন্দ্র এলাকায় শীতকালীন হাইব্রিড টমেটো উঠতে শুরু করেছে
- শেরপুরে আমন ধান কাটা শুরু: ন্যায্য দাম না পেয়ে কৃষকরা হতাশ



