চট্টগ্রাম ব্যুরো: (চট্টগ্রাম, ০১ জুলাই)- নগরীর আউটার স্টেডিয়ামে শুরু হয়েছে মাসব্যাপী বৃক্ষমেলা।
রোববার বিকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (সিসিসি) মেয়র এম মনজুর আলম মেলা উদ্বোধন করেন। সিসিসি এই মেলা আয়োজন করেছে।
অনুষ্ঠানে বক্তব্যে মেয়র জলাবদ্ধতাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সবাইকে আরো গাছ লাগানোর আহ্বান জানান।
চট্টগ্রাম নগরীর গত সপ্তাহের জলাবদ্ধতার প্রসঙ্গে মনজুর বলেন, “নগরীতে পানি নিষ্কাশনের ব্যবস্থা পর্যাপ্ত নয়। এ জন্য নগরীতে নতুন একটি খাল খননের জন্য সরকারের কাছে ৩০০ কোটি টাকার একটি প্রস্তাব পাঠানো হয়েছে।”
অনুষ্ঠানে মেয়র জানান, সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত প্রায় ৬০টি স্কুলের ভবনের প্রতিটির ছাদে ২০টি করে ড্রামে গাছ লাগানো হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে মেলা ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক ও সিসিসি কাউন্সিলর জহির আহমদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিসিসি সচিব মোহাম্মদ শামসুদ্দোহা।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের সভাপতি অধ্যাপক মোকতার আহমদ, সিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আনোয়ারা বেগম, কাউন্সিলর রেহানা বেগম রানুও অনুষ্ঠানে ছিলেন।
বিডিপ্রেস ডটনেট/এমএন/এএমইউ_২১৪৬ ঘ.
Add Your Comment
- ফেনীতে রবি শষ্যের আবাদ লক্ষ্যমাত্রার চেয়ে বেশি
- কলেজ পালানো ছেলে কোটিপতি লিচুচাষি
- পিরোজপুরে ভুট্টার ফলন বাম্পার
- ক্রমেই গুটি ইউরিয়ার দিকে ঝুঁকছে কৃষকরা
- সুনামগঞ্জের ১১টি উপজেলায় বোরো আবাদ শুরু
- কুড়িগ্রামে বন্যাসহিষ্ণুজাত ধানে আগ্রহী কৃষকরা
- বরিশালে এবার আমনের বাম্পার ফলনের সম্ভাবনা
- কলারোয়ায় হারিয়ে যাচ্ছে সুমিষ্ট খেজুরের রস
- বরেন্দ্র এলাকায় শীতকালীন হাইব্রিড টমেটো উঠতে শুরু করেছে
- শেরপুরে আমন ধান কাটা শুরু: ন্যায্য দাম না পেয়ে কৃষকরা হতাশ



