বিডিপ্রেস ডেস্ক: (ঢাকা, ০৯ জুলাই)- রাষ্ট্রপতি জিল্লুর রহমান সম্প্রতি আন্তর্জাতিক আদালতের রায়ে অর্জিত সম্প্রসারিত সমুদ্র এলাকা থেকে মৎস্য আহরণের সুযোগ কাজে লাগাতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন।
রাষ্ট্রপতি আজ সোমবার জাতীয় মৎস্য সপ্তাহ ২০১২ উপলক্ষে বঙ্গভবনের ‘সিংহ’ পুকুরে মাছের পোনা অবমুক্তকালে এ আহ্বান জানান।
জিল্লুর রহমান বলেন, সম্প্রতি আন্তর্জাতিক আদালত কর্তৃক সমুদ্রসীমা নির্ধারিত হওয়ায় ১ লাখ ১১ হাজার বর্গকিলোমিটার সমুদ্র এলাকায় দেশের বৈধ অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। এর ফলে বর্ধিত সমুদ্র এলাকা থেকে মৎস্য সংগ্রহের ব্যাপক সুযোগের দুয়ার খুলে গেছে। তিনি এই সুযোগ যথাযথভাবে কাজে লাগানোর উপর জোর দেন।
রাষ্ট্রপতি দেশে মৎস্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি বিজ্ঞানভিত্তিক জৈব-ব্যবস্থার মাধ্যমে দেশীয় মাছের জাত সংরক্ষণের আহ্বান জানিয়ে বলেন, এটা সত্য যে, দেশে স্থানীয় মাছের জাতগুলো ব্যাপকভাবে দুষ্প্রাপ্য হচ্ছে।
তিনি বর্ষাকালে পুকুর ও অন্যান্য জলাশয়ে সব ধরনের মাছের পোনা অবমুক্ত ও এর যত্ন নেয়ার আহ্বান জানিয়ে বলেন, এই উদ্যোগ বাঙালির মাছে-ভাতের জীবন সম্পন্ন সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার সহায়ক হবে।
মাছকে প্রাণী পুষ্টির সরবরাহকারী হিসেবে অভিহিত করে জিল্লুর রহমান বলেন, দেশের জিডিপি’তে মৎস্য খাতের অবদান প্রায় ৫ দশমিক ৫ শতাংশ এবং জনসংখ্যার প্রায় ১০ শতাংশ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এ খাতের ওপর নির্ভরশীল। এ ছাড়া প্রাণী পুষ্টির ৬০ শতাংশই মৎস্য খাত থেকে আসে।
রাষ্ট্রপতি বলেন, মাছ বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে দেশের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের পাশাপাশি পুষ্টির চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য হ্রাসে অবদান রাখছে।
অনুষ্ঠানে মৎস্য ও প্রাণী সম্পদমন্ত্রী এম আবদুল লতিফ বিশ্বাস এবং মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ আরিফ আজাদ বক্তৃতা করেন। সূত্র: বাসস।
বিডিপ্রেস ডটনেট/এমএন/এএমইউ_১৭৫১ ঘ.
Add Your Comment
- এবার আমের বাম্পার ফলন
- জামালপুরে ঝিঙ্গার ব্যাপক ফলন
- ধান কাটার শুরুতেই শ্রমিক সংকটে ময়মনসিংহ
- গোপালগঞ্জে উচ্ছে চাষে সফল, শত শত পরিবার স্বাবলম্বী
- ফেনীতে রবি শষ্যের আবাদ লক্ষ্যমাত্রার চেয়ে বেশি
- কলেজ পালানো ছেলে কোটিপতি লিচুচাষি
- পিরোজপুরে ভুট্টার ফলন বাম্পার
- ক্রমেই গুটি ইউরিয়ার দিকে ঝুঁকছে কৃষকরা
- সুনামগঞ্জের ১১টি উপজেলায় বোরো আবাদ শুরু
- কুড়িগ্রামে বন্যাসহিষ্ণুজাত ধানে আগ্রহী কৃষকরা



