bdpress.net: World & Bangladeshi News in bangla
সর্বশেষ সংবাদ :
সোমবার, ৬ জ্যৈষ্ঠ ১৪২০; ২০ মে ২০১৩;
 
চলতি বছর প্রকৃত জিডিপি হবে ৫.৫ ভাগ: আইএমএফ
চলতি বছর প্রকৃত জিডিপি হবে ৫.৫ ভাগ: আইএমএফ

স্টাফ রিপোর্টার: (ঢাকা, ২৫ এপ্রিল)- আগামী অর্থবছরে সরকারের পক্ষ থেকে জিডিপি সাত শতাংশ হওয়ার আশাবাদ ব্যক্ত করা হলেও আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বলছে, এ বছর বাংলাদেশের প্রকৃত জিডিপি গ্রোথ হবে পাঁচ দশমিক পাঁচ শতাংশ।  

 

বুধবার বাংলাদেশ ব্যাংকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সেমিনারে আইএমএফ’র এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান ডেভিড কাউয়েন এসব কথা বলেন।

 

এ সময় তিনি গত ১১ এপ্রিল আইএমএফ’র পর্ষদের অনুমোদিত মোট ৯৮ কোটি ৭০ লাখ ডলারের ঋণ দেয়ার ঘোষণা দেন। ঋণ মোট সাত কিস্তিতে তিন বছরে এ ঋণ দেয়ার ঘোষণা দেন তিনি।

 

সে হিসেবে বুধবার প্রথম কিস্তির ১৪ কোটি ১০ লাখ ডলার অর্থ ছাড় দিয়েছেন।

 

বিডিপ্রেস ডটনেট/এমএন/এএমইউ_১৩১৪ ঘ.

CommentAdd Your Comment



2011 © Copyright to BDPRESS.NET.
Editor: A H M Obaidur Rahman, 33 Karwan Bazar, Dhaka-1215,
Phone: +8802 8189524,
Email: bdpress.net@gmail.com,bdmediahouse@yahoo.com
Powered by Kernel Soft Ltd.