বিডিপ্রেস ডেস্ক: (ঢাকা, ১৩ মে)- সাভারের আশুলিয়ায় টানা দ্বিতীয় দিনের মতো পুলিশের সঙ্গে পোশাক শ্রমিকদের সংঘর্ষ ও ভাঙচুরের পর উদ্ভূত পরিস্থিতিতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে পোশাক তৈরি ও রপ্তানিকারকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ।
রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় বিজিএমইএ কনফারেন্স রুমে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আশুলিয়া এলাকার পোশাক শিল্প কারখানাগুলোতে শ্রমিক অসন্তোষের ঘটনায় ব্যবসায়ীদের অবস্থান তুলে ধরা হবে এই সংবাদ সম্মেলনে।
এক কর্মকর্তার সঙ্গে বাকবিতণ্ডার কারণে হা-মীম গ্রুপের বাংলাবাজার এলাকার প্যাকেজিং কারখানা আর্টিস্টিক ডিজাইন লিমিটেডের এক শ্রমিককে পুলিশে দেওয়ার পর শনিবার সকাল সাড়ে ৮টার দিকে শ্রমিক অসন্তোষ শুরু হয়। শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল সড়ক অবরোধ করে প্রায় অর্ধশত গাড়ি ভাংচুর করে এবং আর্টিস্টিক ডিজাইনে হামলা চালায়।
সংঘর্ষ চলাকালে পুলিশের ধাওয়ায় পালাতে গিয়ে গাড়ি চাপায় নিহত হন ওপেক্স সোয়েটার লিমিটেডের শ্রমিক নাহার (৩০)।
এর জেরে রোববার সকাল ৯টার দিকে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় ঢাকা-টাঙ্গাইল সড়ক অবরোধ করে শ্রমিকরা। পুলিশ তাদের সরিয়ে দিতে গেলে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং দফায় দফায় সংঘর্ষ হয়।
উদ্ভূত এ পরিস্থিতিতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিজিএমইএ।
বিডিপ্রেস ডটনেট/এসআর/এ এসআর_১৩৫৪ ঘ.
Add Your Comment
- অপসোনিনে শ্রমিক বিক্ষোভ-ভাংচুর, কোটি টাকার ক্ষতি
- পোশাক আমদানীকারক প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে ড.ইউনূসের বৈঠক
- যুক্তরাষ্ট্র দিচ্ছে পোশাক কারখানার নিরাপত্তা উন্নয়নে অনুদান
- অগ্রণী ব্যাংকের নিয়োগ পরীক্ষা বাতিল
- ঋণ জালিয়াতি: প্রাইম ব্যাংকের এমডিকে দুদকের জিজ্ঞাসাবাদ
- অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা পোশাক কারাখানা
- হলমার্কের জেসমিনের জামিন নামঞ্জুর
- জিডিপি’ প্রবৃদ্ধির স্বার্থে পদ্মাসেতু করতে হবে : এফবিসিসিআই
- ঝুঁকির মুখে লাখ ক্রেডিট ও ডেবিট কার্ড গ্রাহক
- ঢাকা-কুয়ালালামপুর রুটে বেসরকারি বিমান



