স্টাফ রিপোর্টার: (ঢাকা, ১৩ মে)- আশুলিয়া এলাকায় গার্মেন্টস শ্রমিকদের সাথে পুলিশের সংঘর্ষে কারখানা বন্ধ ঘোষণার পর আগামীকাল সোমবার তা খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিজিএমইএ।
রোববার রাতে বিজিএমইএ এক জরুরী বৈঠকের পর এ সিদ্ধান্ত নেয়। বিজিএমইএ’র প্রেসিডেন্ট সাইফুল ইসলাম এক সাংবাদিক সম্মেলনে তা জানান।
এ সময় আন্দোলনে শ্রমিকদের সাথে পুলিশের সংঘর্ষে নারী শ্রমিকের মৃত্যুর ঘটনাকে দু:খজনক ও অনাকাঙ্খিত বলে মন্তব্য করেন তিনি।
পুলিশের সাথে সংঘর্ষে ওই শ্রমিক মারা গেছে শ্রমিক নেতাদের এই অভিযোগ অস্বীকার করে বিজিএমইএ প্রেসিডেন্ট ওই ঘটনাকে একটি দুর্ঘটনা বলে অভিহিত করেন।
তিনি শ্রমিকদের উদ্দেশ্যে বলেন, আপনারা সরকার ও মালিকদের সাথে বসুন। আলোচনার মাধ্যমে সকল সমস্যার সমাধান করা যাবে।
এ সময় তিনি শ্রমিকদের কোন গুজবে কান না দিয়ে নিজেদের পেশাগত দায়িত্ব পালন করার অনুরোধ জানান।
বিজিএমই’র প্রেসিডেন্ট বলেন, কোন শ্রমিকের প্রতি অন্যায় আচরণ হলে আমরা মালিক পক্ষই যথাযথ ব্যবস্থা নেই।
মুক্তিযুদ্ধের পর পোশাক শিল্পই এই দেশে প্রথম অর্থনীতিতে ভুমিকা রাখে উল্লেখ করে তিনি বলেন, এই শিল্প রক্ষায় মালিক শ্রমিক সবাইকে কাজ করতে হবে।
তিনি বলেন, পরবর্তীতে এই শিল্পকে ধ্বংস করার জন্য যারা নাশকতা চালাবে আইন শৃঙ্খলা বাহিনী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিবে।
এ সময় সংবাদ সম্মেলনে বিকেএমইএ’র প্রেসিডেন্ট আ ক ম সেলিম হাসান, এমসিসিআই’র প্রেসিডেন্ট আমজাদ খান, বিটিএমএ’র প্রেসিডেন্ট জাহাঙ্গীর আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডিপ্রেস ডটনেট/এমএন/এএমইউ_২১৪৮ ঘ.
Add Your Comment
- কুষ্টিয়ায় অগ্রণী ব্যাংকের লকার ভেঙে টাকা চুরি
- ঢাকায় তিন দিনব্যাপী মুদ্রা প্রদর্শনী শুরু
- বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বাড়াতে আগ্রহী মালয়েশিয়া
- নৌযানের সর্বশেষ অবস্থান জানা যাবে গ্রামীণফোনে
- ক্যাডবেরি চকলেটে আলপিন
- সুদিনের অপেক্ষায় বাংলাদেশ
- বেনাপোলে আমদানি-রফতানি বন্ধ
- মোবাইল ব্যাংকিং কার্যক্রম চালু: এনসিসি ব্যাংক
- রাজবাড়ীতে বসুন্ধরা সিমেন্ট নির্মাণ কর্মশালা
- হরতালে একদিনের ক্ষতি ১৬শ’ কোটি টাকা: ডিসিসিআই



