bdpress.net: World & Bangladeshi News in bangla
সর্বশেষ সংবাদ :
শনিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪২০; ১৮ মে ২০১৩;
 
বাংলাদেশ ব্যাংকের অনুমতি ছাড়া ব্যাংকিং করলে সাত বছরের কারাদণ্ড
বাংলাদেশ ব্যাংকের অনুমতি ছাড়া ব্যাংকিং করলে সাত বছরের কারাদণ্ড
স্টাফ রিপোর্টার: (ঢাকা, ১৪ মে)- কোনো সমবায় সমিতি বাংলাদেশ ব্যাংকের অনুমতি ছাড়া ব্যাংকিং কার্যক্রম চালাতে পারবে না। সচিবালয়ে আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে অনুমোদিত সমবায় সমিতি সংশোধন আইন-২০১২-এর খসড়া আইনে এ কথা বলা হয়েছে।


বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশারফ হোসেন ভূঁইয়া সাংবাদিকদের এসব কথা জানান। সমবায় সমিতির সদস্য নয়, এমন কারও কাছ থেকে আমানত সংগ্রহ করা যাবে না বলেও খসড়া আইনে উল্লেখ করা হয়েছে। এর ব্যত্যয় ঘটালে সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ডের আদেশ ও ১০ লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে।

 

বিডিপ্রেস ডটনেট/এসএফ/এ এইচ_১৫২৬ ঘ.

CommentAdd Your Comment



2011 © Copyright to BDPRESS.NET.
Editor: A H M Obaidur Rahman, 33 Karwan Bazar, Dhaka-1215,
Phone: +8802 8189524,
Email: bdpress.net@gmail.com,bdmediahouse@yahoo.com
Powered by Kernel Soft Ltd.