ভারতে মার্কিন ডলারের বিপরীতে রুপির দাম রেকর্ড পরিমাণ কমে গেছে। এ নিয়ে উপর্যুপরি পঞ্চম দিনের মতো রুপির দরপতন অব্যাহত রইল। অভ্যন্তরীণ প্রবৃদ্ধির গতি কমে যাওয়া এবং বিশ্ব অর্থনীতি নিয়ে অব্যাহত অনিশ্চয়তার কারণে ভারতীয় রুপির দাম কমছে বলে মনে করা হচ্ছে।
ভারতে আজ (মঙ্গলবার) এক ডলারের বিপরীতে রুপির দাম ৫৫.২০ -এ নেমে আসে। অথচ একদিন আগেই এক ডলারের বিপরীতে ৫৫.০৫ রুপি পাওয়া গেছে।
ইউরোপের ঋণ সংকট নিয়ে উৎকণ্ঠা ছাড়াও ভারতীয় অর্থনীতির নানা সংকট রুপিকে কাবু করে ফেলেছে। ক্রমবর্ধমান বাণিজ্য ও চলতি হিসাবের ঘাটতি এবং বৈদেশিক মুদ্রার প্রবাহ হ্রাস এসব সংকটের কয়েকটি। এ ছাড়া, তেল আমাদানিকারকরা ভারতীয় অর্থনীতিতে প্রচণ্ড চাপ সৃষ্টি করছে। ভারতের জাতীয় চাহিদার চার-পঞ্চমাংশ অপরিশোধিত জ্বালানি তেল আমদানি করতে হয়। এ খাতের দায় পরিশোধের জন্য রুপির বিনিময়ে ডলার কেনা হয়ে থাকে। অনেক অর্থনৈতিক বিশ্লেষক মনে করছেন, ভারতীয় রুপির পতনের ধারা আগামীতেও অব্যাহত থাকবে।
বিডিপ্রেস ডটনেট/এম রহমান
Add Your Comment
- রাজবাড়ীতে বসুন্ধরা সিমেন্ট নির্মাণ কর্মশালা
- হরতালে একদিনের ক্ষতি ১৬শ’ কোটি টাকা: ডিসিসিআই
- নতুন বীমার লাইসেন্স ৭৬টি কোম্পানির আবেদনপত্র জমা
- গ্যাস সংযোগ নিয়ে রশি টানাটানি মন্ত্রণালয়-পেট্রোবাংলা
- সরকারের শেষ বাজেট অধিবেশন শুরু ৩ জুন
- ঘোষণা আছে তবু খুলছে না দোকান মার্কেট
- ২ টাকার নতুন নোট আসছে
- বৈদেশিক লেনদেন করতে শনিবার ব্যাংক খোলা
- দুই নেত্রীকে আলোচনায় বসানোর উদ্যোগ ব্যবসায়ীদের
- শেয়ারবাজার থেকে অর্থ সংগ্রহের প্রক্রিয়া শুরু করেছে জাহিন স্পিনিং



