bdpress.net: World & Bangladeshi News in bangla
সর্বশেষ সংবাদ :
বুধবার, ৮ জ্যৈষ্ঠ ১৪২০; ২২ মে ২০১৩;
 
এক্সপ্রেসমানি সেবা নিয়ে এক্সিম ও এনসিসি ব্যাংকের মধ্যে চুক্তি
এক্সপ্রেসমানি সেবা নিয়ে এক্সিম ও এনসিসি ব্যাংকের মধ্যে চুক্তি

স্টাফ রিপোর্টার: (ঢাকা, ১৮ জুন)- এক্সপ্রেসমানির মাধ্যমে প্রবাসীদের প্রেরিত অর্থ এখন থেকে তাদের আপনজনেরা এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ লিমিটেড এর সকল শাখা থেকে গ্রহণ করতে পারবেন।


সোমবার এক্সিম ব্যাংক প্রধান কার্যালয়ে এ সংক্রান্ত একটি চুক্তি এক্সিম ব্যাংক ও এনসিসি ব্যাংকের মধ্যে সই হয়।

এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মু. ফরীদউদ্দীন আহমাদ এবং এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নুরুল আমিনের উপস্থিতিতে এক্সিম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া এবং এনসিসি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক গোলাম হাফিজ নিজ নিজ ব্যাংকের পক্ষে চুক্তিতে সই করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এক্সিম ব্যাংকের উপ- ব্যবস্থাপনা পরিচালক আব্দুল লতিফ বড়ভূইয়া, এম সিরাজুল ইসলাম, সিরাজুল হক মিয়া, এক্সপ্রেসমানির কান্ট্রি ম্যানেজার শামিম ইফতেখারসহ উভয় ব্যাংকের ঊর্দ্ধতন নির্বাহীবৃন্দ।

 

বিডিপ্রেস ডটনেট/এমএন/এএমইউ_১৭৩১ ঘ.

CommentAdd Your Comment



2011 © Copyright to BDPRESS.NET.
Editor: A H M Obaidur Rahman, 33 Karwan Bazar, Dhaka-1215,
Phone: +8802 8189524,
Email: bdpress.net@gmail.com,bdmediahouse@yahoo.com
Powered by Kernel Soft Ltd.