bdpress.net: World & Bangladeshi News in bangla
সর্বশেষ সংবাদ :
রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪২০; ১৯ মে ২০১৩;
 
বৃহস্পতিবার থেকে খুলছে বন্ধ পোশাক কারখানা
বৃহস্পতিবার থেকে খুলছে বন্ধ পোশাক কারখানা

স্টাফ রিপোর্টার: (ঢাকা, ২০ জুন)- চারদিন বন্ধ থাকার পর বৃহস্পতিবার থেকে আশুলিয়ায় সব পোশাক কারখানা খুলে দেয়া হবে।

বুধবার সচিবালয়ে শ্রমমন্ত্রী খোন্দকার মোশাররফ হোসেনের সাথে বৈঠকে শিল্প মালিকদের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ নেতারা এ সিদ্ধান্ত নেন।

বৈঠক শেষে শ্রমমন্ত্রী সাংবাদিকদের বলেন, কাল থেকে সব কারখানা খোলা থাকবে। শ্রমিকদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছি।

বিজিএমইএ সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিনও একই কথা জানিয়ে বলেন, সবাইকে কারখানা খুলে দেওয়ার আহ্বান জানাচ্ছি।

শ্রমিকদের বেতন-ভাতা বাড়ানোর দাবিতে গত ১১ জুলাই থেকে টানা অস্থিরতা চলে আশুলিয়া শিল্পাঞ্চলে। প্রতিদিনই সড়ক অবরোধ করে পুলিশের সাথে সংঘর্ষে লিপ্ত হয় শ্রমিকরা। সরকার, কারখানা মালিক ও শ্রমিক নেতাদের নিয়ে ত্রিপক্ষীয় বৈঠক করে শ্রমিকদের কাজে ফিরে যাওয়ার আহ্বান জানালেও অস্থিরতা চলতে থাকে।

পরে গত শনিবারও বিক্ষোভ-সংঘর্ষ চললে আশুলিয়া এলাকার সব কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে পোশাক মালিকদের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ।

 

বিডিপ্রেস ডটনেট/এএফ/এএইচ_১৭২২ ঘ.

CommentAdd Your Comment



2011 © Copyright to BDPRESS.NET.
Editor: A H M Obaidur Rahman, 33 Karwan Bazar, Dhaka-1215,
Phone: +8802 8189524,
Email: bdpress.net@gmail.com,bdmediahouse@yahoo.com
Powered by Kernel Soft Ltd.