bdpress.net: World & Bangladeshi News in bangla
সর্বশেষ সংবাদ :
মঙ্গলবার, ৭ জ্যৈষ্ঠ ১৪২০; ২১ মে ২০১৩;
 
ব্রেকিং নিউজ : বিএনপির যুগ্ম মহাসচিব মোঃ শাহজাহানকে জেল গেট থেকে আবারও গ্রেফতার >> » বুধবার ঢাকা জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি >> »
ইঞ্জিন ও ফ্রিজের কম্প্রেসার দেশেই তৈরি করবে ওয়ালটন
ইঞ্জিন ও ফ্রিজের কম্প্রেসার দেশেই তৈরি করবে ওয়ালটন

স্টাফ রিপোর্টার: (ঢাকা, ১২ জুলাই)- এখন থেকে মোটরসাইকেলের ইঞ্জিন ও ফ্রিজের কম্প্রেসার দেশেই তৈরি করবে ওয়ালটন। এতে মোটরসাইকেলে কমপক্ষে ১০০ ডলার এবং ফ্রিজে ১০ ডলার দাম কমার আশা করছে দেশীয় এ প্রতিষ্ঠান।

 

ওয়ালটনের মার্কেটিং বিভাগের নির্বাহী পরিচালক এমদাদুল হক সরকার বলেন, ওয়ালটনের মোটরবাইকে জ্বালানি সাশ্রয়ী প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এর ফলে কিছুটা হলেও জ্বালানি তেলের উপর চাপ হ্রাস পাবে। তাছাড়া উন্নতমানের কার্বোরেটর সংযোজনের ফলে মাইলেজ পাওয়া যাবে বেশি।

 

প্রতিবছর ৩ লাখ মোটরসাইকেল উৎপাদনের ক্ষমতা ওয়ালটনের রয়েছে বলেও জানান তিনি।

 

ওয়ালটন নিজস্ব কারখানায় মোটরসাইকেল উৎপাদন করলেও এতদিন প্রতিষ্ঠানটিকে ইঞ্জিনের যন্ত্রাংশ বিদেশ থেকে আমদানি করতে হতো।

 

এমদাদুল হক বলেন, ইঞ্জিন ও কম্প্রেসার তৈরির জন্য ওয়ালটনের গবেষণা ও উন্নয়ন বিভাগের প্রকৌশলীরা কাজ করছেন। দক্ষ লোকবল নিয়োগ দেওয়া হচ্ছে। অবকাঠামো উন্নয়ন কাজও শেষ পর্যায়ে।

 

গাজীপুরের চন্দ্রায় হচ্ছে নতুন এই কারখানা।

 

ওয়ালটনের কর্মকর্তারা জানান, ওয়ালটনের কম্প্রেসার কারখানায় প্রাথমিকভাবে বছরে ১০ লাখ কম্প্রেসার তৈরি হবে, যা দেশের চাহিদা মেটাবে। পরে রপ্তানির জন্য উৎপাদন ক্ষমতা বাড়ানো হবে।

 

এমদাদুল হক সরকার বলেন, দেশে তৈরি ইঞ্জিন ব্যবহার করা হলে প্রতিটি মোটরসাইকেলের দাম ১০০ ডলার কমে আসবে। ফ্রিজের দামও কমে যাবে প্রতিটিতে অন্তত ১০ ডলার।

 

ওয়ালটনের সিনিয়র উপ পরিচালক উদয় হাকিম জানান, এখন পর্যন্ত এ খাতের জন্য সরকারের কোন নীতিমালা নেই। সরকার যদি দীর্ঘমেয়াদী এবং বিনিয়োগ বান্ধব নীতিমালা প্রণয়ন করতে পারে তাহলে অনেকেই বিনিয়োগে এগিয়ে আসবেন।

 

বিডিপ্রেস ডটনেট/এসআর/এ এসআর_১০২২ ঘ.

CommentAdd Your Comment



2011 © Copyright to BDPRESS.NET.
Editor: A H M Obaidur Rahman, 33 Karwan Bazar, Dhaka-1215,
Phone: +8802 8189524,
Email: bdpress.net@gmail.com,bdmediahouse@yahoo.com
Powered by Kernel Soft Ltd.