bdpress.net: World & Bangladeshi News in bangla
সর্বশেষ সংবাদ :
রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪২০; ১৯ মে ২০১৩;
 
সংযত মুদ্রানীতি ঘোষণা দিলেন ড. আতিউর
সংযত মুদ্রানীতি ঘোষণা দিলেন ড. আতিউর

স্টাফ রিপোর্টার: (ঢাকা, ১৮ জুলাই)- চলতি জুলাই-ডিসেম্বরের জন্য সংযত মুদ্রানীতি ঘোষণা করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান।

বুধবার সকালে বাংলাদেশ ব্যাংক কার্যালয়ে তিনি মুদ্রানীতি ঘোষণা করে বলেন, বিশ্বমন্দার কারণে মুদ্রানীতিতে অনেক সাবধানী হতে হয়েছে।

নতুন মুদ্রানীতিতে ঋণ প্রবৃদ্ধি ধরা হয়েছে সরকারি খাতে ১৩ দশমিক ৫ এবং বেরসকারি খাতে ১৮ দশমকি ৩ শতাংশ।

গত মেয়াদের সংযত মুদ্রানীতি প্রবৃদ্ধিতে বিরূপ প্রভাব ফেলেনি দাবি করে আতিউর রহমান বলেন, ‘এবারও বিদেশি মুদ্রার স্থিতি বাড়ানোর চেষ্টা অব্যাহত থাকবে। বিশ্বমন্দার কারণে মুদ্রানীতিতে সাবধানতা থাকবে অনেক বেশি।’

এছাড়া দেশের অভ্যন্তরে মুদ্রাস্ফীতি কমাতে অনুৎপাদনশীল খাতে ঋণ কমানো অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

গত অর্থবছরে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধির লক্ষ্যের চেয়ে এবার বেশি হয়েছে উল্লেখ করে গভর্নর বলেন, গত অর্থবছরে ঋণ প্রবৃদ্ধি হয়েছে ১৮ দশমিক ৩ শতাংশ।

তিনি বলেন, ব্যাংকগুলোকে শৃঙ্খলাবদ্ধ করতে নতুন ঋণ শ্রেনীবিন্যাস চালুকরণসহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে মুদ্রানীতিতে।

 

বিডিপ্রেস ডটনেট/এএফ/এএইচ_১২২৩ ঘ.

CommentAdd Your Comment



2011 © Copyright to BDPRESS.NET.
Editor: A H M Obaidur Rahman, 33 Karwan Bazar, Dhaka-1215,
Phone: +8802 8189524,
Email: bdpress.net@gmail.com,bdmediahouse@yahoo.com
Powered by Kernel Soft Ltd.