স্টাফ রিপোর্টার: (ঢাকা, ১৩ আগস্ট)- বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মোজেনা বলেছেন, যুক্তরাষ্ট্র চায় ঋণগ্রহীতারাই গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মনোনয়ন করুক।
এছাড়া ব্যাংকটিকে শক্তিশালী ও কার্যকর করতে সরকার আশানুরূপ পদক্ষেপ নেবে বলেও এ সময় আশাবাদ ব্যক্ত করেন মোজেনা।
সোমবার অর্থমন্ত্রণালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সাথে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এসব কথা জানান।
এ সময় গ্রামীণ ব্যাংক নিয়ে সরকারের গৃহীত পদক্ষেপে উদ্বেগ জানিয়ে মোজেনা বলেন, অর্থমন্ত্রীর সাথে সাক্ষাতে ইতিপূর্বে গ্রামীণ ব্যাংকের বিষয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় যে উদ্বেগ প্রকাশ করেছে সেটাও অর্থমন্ত্রীকে জানানো হয়েছে।
ড্যান ডব্লিউ মোজেনা বলেন, বিশ্বব্যাপী গ্রামীণ ব্যাংকের একটি পরিচিতি রয়েছে। তাই ব্যাংকটির টেকসই উন্নয়নের লক্ষ্যে একজন গ্রহণযোগ্য ব্যক্তিকে এর এমডি পদে নিয়োগ দেওয়া উচিত। সেই সাথে এর একটি স্বতন্ত্র পরিচালনা বোর্ড থাকা উচিত যেখানে ঋণগ্রহীতারাই ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মনোনয়ন দেবে।
পদ্মা সেতু প্রসঙ্গে মোজেনা বলেন, পদ্মা সেতুর বিষয়ে যুক্তরাষ্ট্রের জোরালো সমর্থন রয়েছে। আশা করি, এর একটি সমাধান বেরিয় আসবে।
রাষ্ট্রদূত আরও বলেন, যুক্তরাষ্ট্র চায় আগামীতে বাংলাদেশ এশিয়ার অর্থনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হোক এবং বাংলাদেশের বিভিন্ন পণ্যের (তৈরি পোশাক, হিমায়িত খাদ্য, পাট, চামড়াজাত পণ্য) রফতানি আরো বাড়ুক।
তবে মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশে শিশু অপুষ্টির হার ৪১ শতাংশ বলে উল্লেখ করলে এ বিষয়ে অর্থমন্ত্রী দ্বিমত পোষণ করেন।
বিডিপ্রেস ডটনেট/এসআর/এ এসআর_১৯৩৮ ঘ.
Add Your Comment
- বেনাপোলে আমদানি-রফতানি বন্ধ
- মোবাইল ব্যাংকিং কার্যক্রম চালু: এনসিসি ব্যাংক
- রাজবাড়ীতে বসুন্ধরা সিমেন্ট নির্মাণ কর্মশালা
- হরতালে একদিনের ক্ষতি ১৬শ’ কোটি টাকা: ডিসিসিআই
- নতুন বীমার লাইসেন্স ৭৬টি কোম্পানির আবেদনপত্র জমা
- গ্যাস সংযোগ নিয়ে রশি টানাটানি মন্ত্রণালয়-পেট্রোবাংলা
- সরকারের শেষ বাজেট অধিবেশন শুরু ৩ জুন
- ঘোষণা আছে তবু খুলছে না দোকান মার্কেট
- ২ টাকার নতুন নোট আসছে
- বৈদেশিক লেনদেন করতে শনিবার ব্যাংক খোলা



