bdpress.net: World & Bangladeshi News in bangla
সর্বশেষ সংবাদ :
বৃহস্পতিবার, ৯ জ্যৈষ্ঠ ১৪২০; ২৩ মে ২০১৩;
 
রেলকে ১৫ কোটি মার্কিন ডলার দিচ্ছে এডিবি
রেলকে ১৫ কোটি মার্কিন ডলার দিচ্ছে এডিবি

বিডিপ্রেস ডেস্ক: (ঢাকা, ২৭ আগস্ট)- রেল খাতে সংস্কার ও কিছু শর্ত পূরণ করার পর এশীয় উন্নয়ন ব্যাংকের সাথে ঋণ সহায়তা চুক্তি হচ্ছে।

 

সোমবার এ চুক্তিতে রেল খাতে পনের কোটি মার্কিন ডলার দেবে এডিবি।

 

দুই বছর আগে রেল খাতের উন্নয়ন ও সংস্কারে ঋণ দিতে এডিবির আশ্বাস মেলে।

 

এর আগে ২০০৬ সালে রেল খাতে ৪৩০ মিলিয়ন ডলার ঋণ দেয়ার আশ্বাস দেয় এডিবি। কিন্তু রেল খাতে সংস্কার ও পূর্বশর্ত মানতে ইতস্তত করলে এ ঋণ পেতে বিলম্ব হয়।

 

এডিবির শর্তের মধ্যে রেল খাতে ব্যবস্থাপনা আরো শক্তিশালী করা ছাড়াও ভাড়া বৃদ্ধির বিষয়টি ছিল অন্যতম।

 

তারই অংশ হিসেবে আগামী মাস থেকে রেলে পঞ্চাশ শতাংশ ভাড়া বৃদ্ধি করতে যাচ্ছে সরকার।

 

তবে এখাতের বিশেষজ্ঞরা বলছেন, রেল খাতে চুরি ও টিকিট না কেটে যাত্রীদের ভ্রমণ নিয়ন্ত্রণ করতে পারলে ভাড়া বৃদ্ধি করতে হত না। এমনকি রেলে ব্যবস্থাপনা ঠিক করতে পারলে বিদেশি ঋণ না নিয়েও এ খাতকে লাভজনক হিসেবে প্রতিষ্ঠা করা যেত।

 

রেল কর্মকর্তারা বলছেন, ভাড়া বৃদ্ধি করলেও এখাত থেকে মাত্র ৩ শ’ কোটি টাকা অতিরিক্ত আয় হবে যা লোকসানের চেয়ে খুবই অল্প পরিমাণের।

 

এদিকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সিনিয়র সচিব ইকবাল মাহমুদ বিবিসি’কে বলেছেন, রেলের লাইন অব বিজনেস পরিবর্তন ও এবং বিজনেস ফোকাসকে মাথায় এনে সরকার এডিবির কাছ থেকে ও ঋণ পাচ্ছে।

 

তবে রেলের কর্মকর্তারা বলছেন, নিয়োগ বাণিজ্য ছাড়াও এ বিভাগে বিশাল দুর্নীতি হ্রাস করতে পারলে খুব স্বাভাবিকভাবে রেলের আয় বৃদ্ধি করা সম্ভব। এজন্যে তারা রেলের বেসরকারিকরণের দিকে মনোযোগ দিতে বলেন।

 

সড়ক ও নৌপথের চেয়ে রেলের ভাড়া কয়েক গুণ কম হওয়ায় যাত্রীরা রেলে ভ্রমণ করতে চাইলেও টিকিট পেতে তাদের অনেক ভোগান্তি পেতে হয়।

 

সাবেক রেল মন্ত্রী সুরঞ্জিত সেন গুপ্তের এপিএস’এর কাছ থেকে ৬৭ লাখ টাকা উদ্ধার ও মন্ত্রীর পদত্যাগ একটি উল্লেখযোগ্য ঘটনা।

 

এদিকে এডিবির ঋণ রেলের পূর্বাঞ্চলে ১১টি স্টেশন উন্নয়ন, রেলপথ ডাবল ট্রাকে সংস্কার, যাত্রীদের নিরাপত্তা বৃদ্ধি ও লোকোমোটিভ ইঞ্জিন ও বগি কিনতে ব্যবহার করা হবে।

 

রেল চলাচলে সময় মেনে চলার দিকেও বিশেষ নজর দিতে যাচ্ছে সরকার।

 

বিডিপ্রেস ডটনেট/এসআর/এ এসআর_১৬২৫ ঘ.

CommentAdd Your Comment



2011 © Copyright to BDPRESS.NET.
Editor: A H M Obaidur Rahman, 33 Karwan Bazar, Dhaka-1215,
Phone: +8802 8189524,
Email: bdpress.net@gmail.com,bdmediahouse@yahoo.com
Powered by Kernel Soft Ltd.