স্টাফ রিপোর্টার: (ঢাকা, ২৯ আগস্ট)- দুর্নীতিপরায়ণ ব্যাংক কর্মকর্তাদের যোগসাজশে কিছু অসাধু ব্যবসায়ীর ব্যাংক থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)।
দেশের ব্যবসায়ীদের এই শীর্ষ সংগঠনটি এসব অসাধু ব্যবসায়ী, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। আজ বুধবার এফবিসিসিআই থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।
এফবিসিসিআই বলছে, ব্যাংকিং খাতের শৃঙ্খলা নষ্ট করছে, এমন ব্যক্তিদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া জরুরি। এফবিসিসিআই কিছু অসাধু ব্যবসায়ীর এসব অনৈতিক ও অসাধু কর্মকাণ্ড কোনোভাবেই সমর্থন করে না।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘হলমার্ক গ্রুপের নামে সোনালী ব্যাংক থেকে দুর্নীতির মাধ্যমে ঋণ নেওয়া ও দেওয়ার সঙ্গে জড়িত তথাকথিত ব্যবসায়ী, শিল্পপতি, ব্যাংকারসহ সংশ্লিষ্ট সবার বিরুদ্ধে আইনি কঠোর ব্যবস্থা নেওয়ার উদ্যোগকে এফবিসিসিআই সমর্থন জানায়।’
এফবিসিসিআই বলেছে, দেশের কোনো বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ব্যবসায়ী নামধারীদের অর্থ আত্মসাতের মতো আর্থিক অনিয়ম ও অব্যস্থাপনা কখনোই কাম্য হতে পারে না। এ ধরনের অব্যবস্থাপনার কারণে প্রকৃত শিল্পোদ্যোক্তা ও ব্যবসায়ীদের ঋণ না পাওয়ার আশঙ্কা থেকে যায়। এতে সার্বিক উত্পাদনব্যবস্থায় নেতিবাচক প্রভাব ফেলবে।
বিডিপ্রেস ডটনেট/এমএন/এমইউএ_২০১১ ঘ.
Add Your Comment
- সুদিনের অপেক্ষায় বাংলাদেশ
- বেনাপোলে আমদানি-রফতানি বন্ধ
- মোবাইল ব্যাংকিং কার্যক্রম চালু: এনসিসি ব্যাংক
- রাজবাড়ীতে বসুন্ধরা সিমেন্ট নির্মাণ কর্মশালা
- হরতালে একদিনের ক্ষতি ১৬শ’ কোটি টাকা: ডিসিসিআই
- নতুন বীমার লাইসেন্স ৭৬টি কোম্পানির আবেদনপত্র জমা
- গ্যাস সংযোগ নিয়ে রশি টানাটানি মন্ত্রণালয়-পেট্রোবাংলা
- সরকারের শেষ বাজেট অধিবেশন শুরু ৩ জুন
- ঘোষণা আছে তবু খুলছে না দোকান মার্কেট
- ২ টাকার নতুন নোট আসছে



