কক্সবাজারে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে শেষ হয়েছে রাখাইনদের সামাজিক উৎসব সাংগ্রেং পোয়ে বা জলকেলী উৎসব। উৎসবের শেষ দিনে ১৯ এপ্রিল শহরের রাখাইন পল্লীগুলোতে ছিল রাখাইন তরুন-তরুনীদের প্রাণের মেলা। নেচে-গেয়ে আনন্দ উল্লাসের মাধ্যমে রাখাইন স¤প্রদায়ের নর-নারীরা বরণ করে নিল রাখাইন নববর্ষকে। আর বিদায় জানালো পুরনো আরো একটি বছরকে। জলকেলী উৎসবের শেষ দিনে সবার মনে ছিল হিংসা-বিদ্বেষ ভুলে স¤প্রীতির বাঁধনে জড়িয়ে সকল মানুষরা যাতে এক হৃদয়ে থাকতে পারে। শুরু রাখাইন নয়, জলকেলী উৎসবের আনন্দে ভেসেছে হিন্দু-মুসলিম ও খ্রীষ্টান স¤প্রদায়ের নর-নারীরাও। বাঁধভাঙ্গা আনন্দের এ জোয়ারের সামিল হয়েছিল দেশী-বিদেশী অনেক পর্যটকরাও।
ুদ্র নৃ-গোষ্ঠী রাখাইনদের সর্ববৃহৎ সামাজিক উৎসব সাংগ্রেং পোয়ে বা নববর্ষ উৎসবের জলকেলী উৎসবের শেষ দিনে ১৯ এপ্রিল সকাল থেকে শহরের রাখাইন পল্লীতে স্থাপিত জলকেলী প্যান্ডেলে প্যান্ডেলে হাজির হতে থাকে আবাল-বৃদ্ধ-বণিতা সকল বয়সের নর-নারীরা। দলবদ্ধ ভাবে নতুন পোষাক পরিহিত হয়ে সবাই হাজির হয় পানি ছিটানোর সেই আনন্দ স্থানে।
বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত শহর কক্সবাজারে ুদ্র নৃ-গোষ্ঠী রাখাইনদের নববর্ষ উৎসব তথা জলকেলী উৎসব প্রতিবছরের ন্যায় এ বছরও বেশ জাঁকজমকপূর্ণ ও জমকালো আয়োজনের মাধ্যমে পালিত হলো। তবে অন্যান্য বছরের তুলনায় এ বছর আয়োজনের মাত্রাটা ছিল বেশী। আর এ উৎসবের মূল ল্য অতীতের সকল ব্যাথা-বেদনা, গ্লানি ভূলে গিয়ে ভ্রাতৃত্ববোধের মাধ্যমে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়া।
বিডিপ্রেস ডটনেট/এমএন/এএমইউ_১৬৩৪ S.
Add Your Comment
- জলবায়ু পরিবর্তনে উত্তরাঞ্চলে কমছে বৃষ্টি বাড়ছে তাপমাত্রা
- বাদাম চাষ করে সাবলম্বি সুনামগঞ্জ বাসীরা
- ভবন নির্মাণ ত্রুটির দায় নিলেননা গার্মেন্ট ব্যবসায়ীরা
- ১৭ ঘন্টা পর মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক
- ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজারে পরিবহন বাস চলাচল অব্যাহত
- মুন্সীগঞ্জে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের ডিসি অফিস ঘেরাও, ভাংচুর
- টাঙ্গাইলে তোরাপগঞ্জে অ্যানথ্রাক্সে আক্রান্ত ৬
- তিরোধান উৎসবে নোয়াখালীতে জামায়াতের হরতাল প্রত্যাহার
- মুন্সীগঞ্জে অসংখ্য বিদ্যালয় ভবনে ফাঁটল, চিহ্নিত ২৭ বিদ্যালয়
- কুষ্টিয়ায় শিলাইদহ কুঠিবাড়িতে ফাটল



