সিলেট ব্যুরো: (সিলেট, ০৫ মে)- সিলেট নগরীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত সাংবাদিক ফতেহ ওসমানীর মামলার ব্যয়ভার বহনের ঘোষণা দিয়েছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ কামরান।
শনিবার দুপুরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আয়োজিত র্যালি পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
আঞ্চলিক সাংবাদিক ফোরাম সিলেটের উদ্যোগে ও ম্যাস লাইন মিডিয়া সেন্টারের সহযোগিতায় ‘স্থানীয় সরকার, সাংবাদিকতা ও সাংবাদিকদের নিরাপত্তা’ শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফোরামের নির্বাহী সভাপতি সাংবাদিক লিয়াকত শাহ ফরিদী।
মেয়র কামরান বলেন, ফতেহ ওসমানী ছিলেন নির্লোভ ও জনপ্রিয় সাংবাদিক। পরিবারের আর্থিক অস্বচ্ছলতার কারণে তার হত্যা মামলা আটকে থাকবে, এমন হতে পারে না।
ফোরামের নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক শাহ সুহেল আহমদের সঞ্চালনায় সভায় বক্তৃতা করেন- এমএমসির আঞ্চলিক প্রকল্প কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান, আল আজাদ, আ ফ ম সাঈদ, সেলিম আউয়াল, কাম কামুররাজ্জাক রুনু, মোহাম্মদ তাজ উদ্দিন, সাংবাদিক সজল ছত্রী প্রমুখ।
বিডিপ্রেস ডটনেট/এমএন/এএমইউ_২১০৬ ঘ.
Add Your Comment
- নন্দীগ্রামে থালতা মাজগ্রাম এম এ ফাজিল মাদ্রাসা ভবনের ছাদ ঢালাই উদ্বোধন
- পাটির ঐতিহ্য ধরে রেখেছে মুন্সীগঞ্জের পাটি প্রস্তুতকারীরা
- নীলফামারীতে খাদ্য নিরাপত্তা ও অধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- প্রধানমন্ত্রীর কাছে ত্বকী মঞ্চের স্মারকলিপি প্রদান
- জলবায়ু পরিবর্তনে উত্তরাঞ্চলে কমছে বৃষ্টি বাড়ছে তাপমাত্রা
- বাদাম চাষ করে সাবলম্বি সুনামগঞ্জ বাসীরা
- ভবন নির্মাণ ত্রুটির দায় নিলেননা গার্মেন্ট ব্যবসায়ীরা
- ১৭ ঘন্টা পর মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক
- ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজারে পরিবহন বাস চলাচল অব্যাহত
- মুন্সীগঞ্জে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের ডিসি অফিস ঘেরাও, ভাংচুর



