bdpress.net: World & Bangladeshi News in bangla
সর্বশেষ সংবাদ :
বুধবার, ৮ জ্যৈষ্ঠ ১৪২০; ২২ মে ২০১৩;
 
যশোরে যুবলীগের হামলায় পাঁচ সাংবাদিক আহত
যশোরে যুবলীগের হামলায় পাঁচ সাংবাদিক আহত

জেলা সংবাদদাতা: (যশোর, ০৬ এপ্রিল)- যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় রোববার স্থানীয় বিএনপির ডাকা হরতাল চলাকালে যুবলীগ কর্মীদের হামলায় পাঁচ সাংবাদিক আহত হয়েছেন। এসময় সাংবাদিকদের কাছে থাকা তিনটি ভিডিও ক্যামেরা ও সাড়ে চার হাজার টাকা ছিনিয়ে নেয়া হয়।

সকাল সাড়ে আটটায় নওয়াপাড়া স্টেশন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

 

আহতরা হলেন দেশ টিভির জেলা প্রতিনিধি আমিরুল ইসলাম, চ্যানেল আইয়ের আকরামুজ্জামান, মাছরাঙা টিভির রাহুল রায়, বাংলাভিশনের এস এম ফরহাদ, দিগন্ত টিভির তরিকুল ইসলাম ও ক্যামেরাম্যান জুবায়ের হোসেন।

 

উল্লেখ্য, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম শুক্রবার রাতে সন্ত্রাসীদের ছোঁড়া বোমায় নিহত হন। এর প্রতিবাদে এবং হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে উপজেলা বিএনপি রোববার নওয়াপাড়ায় সকাল-সন্ধ্যা হরতাল পালন করছে।

 

 

বিডিপ্রেস ডটনেট/এএফ/এএইচ_১১৩৩ ঘ.

CommentAdd Your Comment
জনপদ




2011 © Copyright to BDPRESS.NET.
Editor: A H M Obaidur Rahman, 33 Karwan Bazar, Dhaka-1215,
Phone: +8802 8189524,
Email: bdpress.net@gmail.com,bdmediahouse@yahoo.com
Powered by Kernel Soft Ltd.