জেলা সংবাদদাতা: (লক্ষ্মীপুর, ০৭ মে)- ডাকাতির স্বর্ণ কেনার দায়ে পুলিশ রোববার রাত ৮টায় লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার সোনাপুর বাজার থেকে দুই স্বর্ণ ব্যবসায়ীকে আটক করেছেন।
আটকরা হলেন, জ্যোতি শিল্পালয়ের মালিক স্বপন কুরি (৩৪), জননী শিল্পালয়ের মালিক হরিকৃষ্ণ (৪০)। তারা দুজনেই সোনাপুর বাজার এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, সম্প্রতি ফরিদগঞ্জ উপজেলার এখলাসপুর গ্রামের আলী হোসেনের বাড়িতে ডাকাতি সংঘটিত হয়। এ ঘটনায় আলী হোসেনের ছেলে নুরে আলম বাদী হয়ে ফরিদগঞ্জ থানা একটি ডাকাতি মামলা দায়ের করেন।
মামলায় রামগঞ্জ পৌর টামটা গ্রামের ভুলুর ছেলে ফয়সাল হোসেন, রায়পুর উপজেলার আরিফ হোসেনসহ ১২ ডাকাতকে আসামি করা হয়।
মামলার পর ফরিদগঞ্জ থানার পুলিশ কয়েকজন ডাকাতকে গ্রেফতার করে রিমাণ্ডে নেয়। রিমাণ্ডে ডাকাতরা সোনাপুর বাজারের দুই প্রতিষ্ঠানে ১৫ ভরি স্বর্ণ বিক্রয়ের কথা স্বীকার করে। পরে তাদের দেওয়া তথ্য মতে পুলিশ ওই দুই ব্যবসায়ীকে আটক করে।
বিডিপ্রেস ডটনেট/এএফ/এএইচ_১০১১ ঘ.
Add Your Comment
- জোয়ার ও বৃষ্টির পানিতে কক্সবাজারে ৮শ’ পরিবার পানিবন্দি
- যে বিদ্যালয়ে চলাচলের রাস্তা নেই
- ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল শুরু
- ডেমরা-আমুলিয়া-রামপুরা-শেখেরটেক সড়কের কাজ শেষ হবে ফেব্রুয়ারিতে
- নন্দীগ্রামে থালতা মাজগ্রাম এম এ ফাজিল মাদ্রাসা ভবনের ছাদ ঢালাই উদ্বোধন
- পাটির ঐতিহ্য ধরে রেখেছে মুন্সীগঞ্জের পাটি প্রস্তুতকারীরা
- নীলফামারীতে খাদ্য নিরাপত্তা ও অধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- প্রধানমন্ত্রীর কাছে ত্বকী মঞ্চের স্মারকলিপি প্রদান
- জলবায়ু পরিবর্তনে উত্তরাঞ্চলে কমছে বৃষ্টি বাড়ছে তাপমাত্রা
- বাদাম চাষ করে সাবলম্বি সুনামগঞ্জ বাসীরা



