bdpress.net: World & Bangladeshi News in bangla
সর্বশেষ সংবাদ :
সোমবার, ৬ জ্যৈষ্ঠ ১৪২০; ২০ মে ২০১৩;
 
রাজবাড়ী-ফরিদপুর মহাসড়কে যানজট
রাজবাড়ী-ফরিদপুর মহাসড়কে যানজট

জেলা সংবাদাতা: (রাজবাড়ী, ১৬ মে)- দু’টি বাসের সংঘর্ষকে কেন্দ্র করে বুধবার দুপুরে রাজবাড়ী গোয়ালন্দ মোড়ে আধ ঘণ্টার জন্য যানবাহন চলাচল বন্ধ থাকে।

এ সময় রাজবাড়ী-ফরিদপুর মহাসড়কের দু’পাশে তিন শতাধিক গাড়ি আটকা পড়ে। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মাসুদ জানান, দুপুর পৌনে ২টার দিকে ঢাকা থেকে বরিশালগামী হানিফ পরিবহনের একটি বাস গোয়ালন্দ মোড়ে একটি লোকাল বাসকে ধাক্কা দিলে উভয় বাসের চালক-হেলপার ও যাত্রীদের মধ্যে কথাকাটি শুরু হয়।

একপর্যায়ে এতে যোগ দেন স্থানীয় পরিবহন শ্রমিক নেতাকর্মীরা। ফলে ওই মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয়।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উভয়পক্ষকে শান্ত করলে দুপুর সোয়া ২টায় ফের যানবাহন চলাচল শুরু হয়।

 

বিডিপ্রেস ডটনেট/এএফ/এএইচ_১৫৪২ ঘ.

CommentAdd Your Comment



2011 © Copyright to BDPRESS.NET.
Editor: A H M Obaidur Rahman, 33 Karwan Bazar, Dhaka-1215,
Phone: +8802 8189524,
Email: bdpress.net@gmail.com,bdmediahouse@yahoo.com
Powered by Kernel Soft Ltd.