আবহাওয়ার সতর্কবার্তা
উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চালনশীল বজ্রমেঘ বিরাজ করছে। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় এবং সমুদ্র বন্দরসমূহের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অফিসের এক বিশেষ সতর্কবার্তায় একথা জানানো হয়।
উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
আগামীকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং দেশের অন্য দু’একটি স্থানে অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। আজ আবহাওয়া দফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।
এতে বলা হয়, কুষ্টিয়া, রাজশাহী ও পাবনা অঞ্চলসমূহের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরনের যে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে তা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। এ ছাড়া সারাদেশে দিনের ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আগামীকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৪ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ থাকার সম্ভাবনা রয়েছে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিলো রাজশাহীতে ৩৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিলো সীতাকুন্ডুতে ২৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল ঢাকায় সূর্যোদয় ৫টা ১১ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ৪২ মিনিটে।
বিডিপ্রেস ডটনেট/এম রহমান
Add Your Comment
জনপদ
- নীলফামারীতে খাদ্য নিরাপত্তা ও অধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- প্রধানমন্ত্রীর কাছে ত্বকী মঞ্চের স্মারকলিপি প্রদান
- জলবায়ু পরিবর্তনে উত্তরাঞ্চলে কমছে বৃষ্টি বাড়ছে তাপমাত্রা
- বাদাম চাষ করে সাবলম্বি সুনামগঞ্জ বাসীরা
- ভবন নির্মাণ ত্রুটির দায় নিলেননা গার্মেন্ট ব্যবসায়ীরা
- ১৭ ঘন্টা পর মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক
- ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজারে পরিবহন বাস চলাচল অব্যাহত
- মুন্সীগঞ্জে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের ডিসি অফিস ঘেরাও, ভাংচুর
- টাঙ্গাইলে তোরাপগঞ্জে অ্যানথ্রাক্সে আক্রান্ত ৬
- তিরোধান উৎসবে নোয়াখালীতে জামায়াতের হরতাল প্রত্যাহার
শীর্ষ সংবাদ



