মেহেরপুরে ১ ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা
জেলা সংবাদদাতা: (মেহেরপুর, ২০ জুন)- মেহেরপুরের গাংনী উপজেলার গোপালনগর গ্রামের ভ্যান চালক আব্দুল মান্নান ওরফে মান্নাফকে (৪৩) হত্যা করেছে সন্ত্রাসীরা।
বুধবার ভোর ভোর ৫ টার দিকে গাংনী-হাটবোয়ালীয়া রোডে’র গোপালনগর গ্রামের শেষ প্রান্তে তার ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করেছে স্থানীয়রা।
নিহত ভ্যান চালক গোপালনগর গ্রামের আব্দুল কুদ্দছের জামাই। তার বাড়ি একই উপজেলার বাশঁবাড়িয়া গ্রামে। মান্নাফের ১ ছেলে ও ১ মেয়ে রয়েছে।
নিহতের স্ত্রী বেনা খাতুন জানান, মান্নাফকে রাতে কে বা কারা মোবাইলফোনে ডেকে নিয়ে যায়। তারপর আর ফিরে আসেনি।
স্থানীয়রা মান্নাফের মাথা ও কপালসহ বিভিন্ন স্থানে ধারাল অস্ত্রের আঘাতের দাগ রয়েছে বলে জানিয়েছেন।
বিডিপ্রেস ডটনেট/এএফ/এএইচ_০৯৪২ ঘ.
Add Your Comment
জনপদ
- পাটির ঐতিহ্য ধরে রেখেছে মুন্সীগঞ্জের পাটি প্রস্তুতকারীরা
- নীলফামারীতে খাদ্য নিরাপত্তা ও অধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- প্রধানমন্ত্রীর কাছে ত্বকী মঞ্চের স্মারকলিপি প্রদান
- জলবায়ু পরিবর্তনে উত্তরাঞ্চলে কমছে বৃষ্টি বাড়ছে তাপমাত্রা
- বাদাম চাষ করে সাবলম্বি সুনামগঞ্জ বাসীরা
- ভবন নির্মাণ ত্রুটির দায় নিলেননা গার্মেন্ট ব্যবসায়ীরা
- ১৭ ঘন্টা পর মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক
- ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজারে পরিবহন বাস চলাচল অব্যাহত
- মুন্সীগঞ্জে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের ডিসি অফিস ঘেরাও, ভাংচুর
- টাঙ্গাইলে তোরাপগঞ্জে অ্যানথ্রাক্সে আক্রান্ত ৬



