নওগাঁয় সমাবেশ ঘিরে ১৪৪ ধারা জারি
জেলা সংবাদদাতা: (নওগাঁ, ২০ জুন)- নওগাঁর রানীনগর উপজেলার বেতগাড়ী হাইস্কুল মাঠে ইউনিয়ন স্থানীয় যুবদল ও ইউনিয়ন শ্রমিক লীগ একই সময়ে ও স্থানে সমাবেশ ডাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
এ ব্যাপারে রানীনগর উপজেলা নির্বাহী অফিসার মনিরুল ইসলাম পাটোয়ারী জানান, উপজেলার গোনা ইউনিয়ন যুবদল বেতগাতী স্কুল মাঠে সম্মেলন আহবান করে।
অপরদিকে একই মাঠে গোনা শ্রমিক লীগও সমাবেশ করার ঘোষণা দিয়ে মাইকিং করে। এতে ওই এলাকায় আইশৃঙ্খলা পরিস্থিতি অবণতির আশঙ্কায় বুধবার দুপুর ১টা থেকে রাত ১২টা পর্যন্ত বেতগাড়ী স্কুল, বেতগাড়ী বাজার এলাকার এক বর্গমাইল এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।
এ ব্যাপারে রাণীনগর থানার ওসি শাহরিয়ার খান জানান, ওই এলাকায় যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিডিপ্রেস ডটনেট/এসআর/এ এসআর_১৫১৯ ঘ.
Add Your Comment
জনপদ
- ভবন নির্মাণ ত্রুটির দায় নিলেননা গার্মেন্ট ব্যবসায়ীরা
- ১৭ ঘন্টা পর মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক
- ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজারে পরিবহন বাস চলাচল অব্যাহত
- মুন্সীগঞ্জে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের ডিসি অফিস ঘেরাও, ভাংচুর
- টাঙ্গাইলে তোরাপগঞ্জে অ্যানথ্রাক্সে আক্রান্ত ৬
- তিরোধান উৎসবে নোয়াখালীতে জামায়াতের হরতাল প্রত্যাহার
- মুন্সীগঞ্জে অসংখ্য বিদ্যালয় ভবনে ফাঁটল, চিহ্নিত ২৭ বিদ্যালয়
- কুষ্টিয়ায় শিলাইদহ কুঠিবাড়িতে ফাটল
- মুন্সীগঞ্জে মাদক বিক্রি ঠেকাতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান
- বান্দরবানে নিরাপদ স্থানে সরে যেতে মাইকিং
শীর্ষ সংবাদ



