ভোলায় ইয়াবাসহ ওষুধ কোম্পানির প্রতিনিধি আটক
জেলা সংবাদদাতা: (ভোলা, ২১ জুন)- ভোলা শহরের জিয়া সুপার মার্কেট এলাকা থেকে ৯ পিস ইয়াবাসহ আমির হোসেন (৩৮) নামে এক ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিকে আটক করেছে ডিবি পুলিশ।
আটক আমির বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নুর ইসলামের ছেলে ও এডরুক কোম্পানির ভোলাস্থ বিক্রয় প্রতিনিধি।
ভোলা ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. খালেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত সাড়ে ৯টার দিকে শহরের জিয়া সুপার মার্কেট এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ওই মার্কেটের একটি দোকানের সামনে থেকে বিক্রয় প্রতিনিধি আমিরকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার সঙ্গে থাকা ৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ব্যাপারে ভোলা থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে।
বিডিপ্রেস ডটনেট/এএফ/এএইচ_০৯৩৫ ঘ.
Add Your Comment
জনপদ
- ভবন নির্মাণ ত্রুটির দায় নিলেননা গার্মেন্ট ব্যবসায়ীরা
- ১৭ ঘন্টা পর মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক
- ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজারে পরিবহন বাস চলাচল অব্যাহত
- মুন্সীগঞ্জে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের ডিসি অফিস ঘেরাও, ভাংচুর
- টাঙ্গাইলে তোরাপগঞ্জে অ্যানথ্রাক্সে আক্রান্ত ৬
- তিরোধান উৎসবে নোয়াখালীতে জামায়াতের হরতাল প্রত্যাহার
- মুন্সীগঞ্জে অসংখ্য বিদ্যালয় ভবনে ফাঁটল, চিহ্নিত ২৭ বিদ্যালয়
- কুষ্টিয়ায় শিলাইদহ কুঠিবাড়িতে ফাটল
- মুন্সীগঞ্জে মাদক বিক্রি ঠেকাতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান
- বান্দরবানে নিরাপদ স্থানে সরে যেতে মাইকিং
শীর্ষ সংবাদ



